এক্সপ্লোর

বিমান অবতরণের সময় যাত্রীদের সিট বেল্ট বেঁধে নিতে বলে জাতীয় সঙ্গীত বাজিয়ে বিতর্কে স্পাইস জেট

ইনদওর:  ১৮ এপ্রিল হায়দরাবাদ থেকে তিরুপতি যাচ্ছিল স্পাইস জেটের বিমানটি। কিছুক্ষণের মধ্যেই অবতরণ করার কথা ছিল বিমানটির। সেই সময় যাত্রীদের সবাইকে নিয়ম অনুযায়ী সিট বেল্ট বেঁধে নেওয়ার নির্দেশ দেন বিমান সেবিকারা। নির্দেশমতো বিমানের সমস্ত যাত্রী সেকথা পালনও করেন। কিন্তু এরমধ্যেই হঠাৎ করে বিমানে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। সূত্রের খবর, সেইসময় যাত্রীদের ঠিক কী করা উচিত, এই নিয়ে দ্বিধায় পড়ে যান বিমানযাত্রীরা। বিমানযাত্রীদের কী নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে চলার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানো উচিত ছিল, নাকি বিমানের নিয়ম মেনে অবতরণের সময় বসে থাকা উচিৎ? এই প্রশ্ন করে নিজের দ্বিধা পরিষ্কার করতে বিমান কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগপত্র জমা দেন এক যাত্রী। সেই যাত্রী তাঁর অভিযোগপত্রে লিখেছেন বিমান নম্বর এসজি ১০৪৪-এর কেবিন ক্রিউরা গত ১৮ এপ্রিল অবতরণের ঠিক আগেরমুহূর্তে বিমানে জাতীয় সঙ্গীত বাজাতে শুরু করেন। কিন্তু সেই অবস্থায় কেউই জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে উঠে দাঁড়ানোর পরিস্থিতিতে ছিলেন না বলে জানা গিয়েছে। এমনকি জাতীয় সঙ্গীত চলার সময় মাঝখানে এক কেবিন ক্রিউ হঠাৎ গান বন্ধ করে দেন। তারপর ফের চালিয়ে দেওয়া হয়। জাতীয় সঙ্গীত নিয়ে এধরনের অভব্যতায় মারাত্মক আহত হয়েছেন অভিযোগকারী ওই ব্যক্তি। পেশায় ব্যাঙ্ক কর্মী, ইনদওরের বাসিন্দা ওই ব্যক্তি পুরো ঘটনার একটি ভিডিও রেকর্ডিংও করেছেন। তিনি তাঁর অভিযোগপত্রে লিখেছেন, জাতীয় সঙ্গীতের বিষয়ে বিমান কর্তৃপক্ষের উদাসীনতা দেখে তিনি কার্যত আহত হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে স্পাইস জেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেবিন সদস্যরা ভুলবশত গানের অন্য একটি প্লেলিস্ট বাজিয়ে ফেলেছিলেন। যার জেরে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। তাঁদের এই অনিচ্ছাকৃত ভুলের জন্যে তাঁরা প্রত্যেক যাত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget