এক্সপ্লোর

Srinagar Airport Update: বরফে বিমান বিভ্রাট, চাকা আটকে শ্রীনগরে স্তব্ধ উড়ান

বৃহস্পতিবার শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি। যা গত ৩০ বছরের সর্বনিম্ন।

শ্রীনগর: তাপমাত্রা হিমাঙ্কের বেশ খানিকটা নীচে। চারিদিকে বরফের আস্তরণে ভূ-স্বর্গ যেন আরও নৈস্বর্গিক। কিন্তু তার মাঝেই বরফ বিপত্তি। বরফের পুরু আস্তরণে চাকা আটকে স্তব্ধ হয়ে গেল বিমানের উড়ান। ঘটনা শ্রীনগর বিমানবন্দরের। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ট্যাক্সিওয়ে ধরে এগোনোর পথে বিপত্তিতে পড়ে ইন্ডিগো সংস্থার বিমান। পাশে থাকা বরফে আটকে যায় চাকা, বেশ অনেকক্ষণ চেষ্টা করা হলেও আর নড়ানো যায়নি যে বিমানকে। যে কারণে বাধ্য হয়ে অন্য বিমানে ওই বিমানের যাত্রীদের শ্রীনগরে পাঠানো হয়। আপাতত আটকে পড়া বিমানটিকে পরীক্ষা-নিরীক্ষা করে খতিয়ে দেখা হবে সেটির কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না। গতমাসেই ইন্ডিগোর সংস্থার আস্তিনে যুক্ত হয়েছে এয়ারবাস ৩২১। যা একসঙ্গে ২৩১ জন যাত্রী পরিবহনে সক্ষম। বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ইন্ডিগোর শ্রীনগর থেকে দিল্লির মধ্যে উড়ান নেওয়া বিমান ৬ই ২৫৫৯ শ্রীনগর বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে আটকে পড়ে। ট্যাক্সিওয়ের পাশে থাকা বরফে আটকে পড়ে বিমানটি।’ গত কয়েকদিন ধরে শ্রীনগরের তাপমাত্রা চলছে মাইনাস ৮-৯ ডিগ্রির কাছাকাছি। বিখ্যাত ডাল লেকের জল জমে বরফ। বৃহস্পতিবার শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি। যা গত ৩০ বছরের সর্বনিম্ন। এই মুহূর্তে পুরো শ্রীনগরই ঢেকেছে পুরু বরফের আস্তরণে। মাঝে পর্যন্ত তুষারপাতের জেরে দিনচারেক বন্ধ রাখতে হয়েছিল পুরো পরিষেবা। যা গত ৭ জানুয়ারি থেকে ফের চালু হয়। মাঝে প্রচণ্ড তুষারপাতের জেরে আপাতত তাতে ফের কিছুটা ব্যাঘাত দেখা যাচ্ছে। যার ফলে শ্রীনগর-জম্ম ন্যাশনাল হাইওয়েই এই মুহূর্তে গোটা দেশের সঙ্গে ভূস্বর্গের সংযোজের একমাত্র রাস্তা। কিন্তু ২৭০ কিলোমিটার লম্বা হাইওয়েতেও জায়গায় জায়গায় বরফ জমে ও ধস নেমে ব্যাহত হচ্ছে যাতায়াত। মাঝে হাইওয়েতে আটকে পড়েছিল কয়েকশো গাড়িও। তবে এই বিপর্যয়ের মাঝে স্বস্তির খবর, শ্রীনগরের স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে আর ভারী তুষারপাতের আশঙ্কা এই মুহূর্তে আর নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget