এক্সপ্লোর

সুদীপের গ্রেফতারি: প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে প্রতিবাদ-মিছিল তৃণমূলের, ধস্তাধস্তি, আটক

নয়াদিল্লি: রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে কলকাতা থেকে দিল্লি--বিক্ষোভের এই রাস্তাই বেছে নিল তৃণমূল। আক্রমণের সুরটা মঙ্গলবার বেধে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বলেছিলেন, পিএমও এসব করাচ্ছে। সিবিআই তো মোদীর মন্ত্রকের অধীন। নেত্রীর বার্তা পেয়েই বুধবার দিল্লিতে এককাট্টা টিম-তৃণমূল! একসঙ্গে ৩৬ জন সাংসদ! তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করতেই ব্যারিকেড করে আটকায় দিল্লি পুলিশ। কিন্তু নাছোড় তৃণমূল সাংসদরা। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। একপ্রকার বলপ্রয়োগ করেই তৃণমূল সাংসদদের তোলা হয় বাসে। নিয়ে যাওয়া হয় তুঘলক রোড থানায়। গেটের ওপার থেকেই ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ করেছে, মোদী সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ। সৌগত রায় বলেন, আমাদের ওপর অত্যাচার করেছ দিল্লি পুলিশ। মেরেছে, মহিলা সাংসদের হেনস্থা করা হয়েছে বলেও জানান তিনি। সাংসদ বলেন, আটক করার সময় মহিলা পুলিশ ছিল না। এরপর তুঘলক রোড থানা চত্বরেই ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। কিছুক্ষণ পর অবশ্য তাঁদের ছেড়ে দেয় পুলিশ। কিন্তু, তৃণমূল সাংসদরা ধর্না চালিয়ে যান। অন্যদিকে, রণংদেহী মেজাজে সুদীপের গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বৈঠক থেকে ওয়াকআউট করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget