এক্সপ্লোর

শাহি জমানা শেষ কিন্তু কংগ্রেসের আচরণ এখনও সুলতানের মত: দলের ক্ষয় সম্পর্কে বিস্ফোরক জয়রাম রমেশ

নয়াদিল্লি: অস্তিত্বের সংকটে ভুগছে শতাব্দীপ্রাচীন কংগ্রেস। আর কেউ নন, এই মন্তব্য করেছেন ইউপিএ আমলে কেন্দ্রীয় মন্ত্রী থাকা ও দলের প্রথম সারির নেতা জয়রাম রমেশ। তাঁর কথায়, নরেন্দ্র মোদী ও অমিত শাহ যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তার মোকাবিলা করতে গেলে কংগ্রেস নেতাদের এক যোগে চেষ্টা করতে হবে। রমেশের কথায়, রোজকার গতানুগতিক মনোভাব নিয়ে মোদী-শাহর মুখোমুখি হওয়া যাবে না। তাই দলকে প্রাসঙ্গিক করে রাখতে চাইলে আচরণে নমনীয়তা থাকা ভাল। এক সাক্ষাৎকারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, দল বিরাট বড় অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর কথায়, ১৯৭৭-এ জরুরি অবস্থার পর ভোটে হেরে কংগ্রেসের নির্বাচনী সঙ্কট হয়েছিল। একইরকম সঙ্কট হয় ১৯৯৬ থেকে ২০০৪-এ, যখন ক্ষমতার বাইরে ছিল তারা। কিন্তু আজ দলের অস্তিত্ব আদৌ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা কোনও নির্বাচনী সঙ্কট নয়। দল এখন সত্যি সত্যিই গভীর বিপদ দিয়ে যাচ্ছে। নীতীশ কুমার যেভাবে বিরোধী জোট ছেড়ে এনডিএ-তে ফিরে গিয়েছেন, তা বিজেপি বিরোধী জোটকে বিশাল ধাক্কা দিয়েছে। এতে তিনি হতাশাগ্রস্ত কিন্তু দ্রুত এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে কারণ হাতে আর সময় নেই। রমেশ আরও বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিজে থেকেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠবে বলে কংগ্রেসের ভাবনা ভুল। তাদের বুঝতে হবে তারা লড়ছে মোদী ও শাহর বিরুদ্ধে। তাঁরা ভাবেন অন্যভাবে, কাজ করেন অন্যভাবে। দলীয় নেতৃত্বের প্রতি অভিযোগের আঙুল তুলে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, শাহি আমল খতম হয়ে গিয়েছে কিন্তু আমাদের আচরণ এখনও সুলতানের মত। দলকে বুঝতে হবে, ভারত বদলে গিয়েছে। পুরনো স্লোগান আর কাজ করে না, পুরনো ফরমুলা, পুরনো মন্ত্রও একইভাবে অচল। দেশ বদলেছে, কংগ্রেসকেও বদলাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget