এক্সপ্লোর

বারামুলার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, শহিদ এক জওয়ান, খতম ২ জঙ্গি

শ্রীনগর: উরি-র ঘটনার ১৪ দিনের মধ্যেই জম্মু কাশ্মীরের বারামুলা সেনা ক্যাম্পে জঙ্গি হামলা। হামলায় রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান এবং বিএসএফর দুই জওয়ান জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। সেনাবাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি। জঙ্গি হামলা নিয়ে রাতেই বিএসএফ-এর ডিজির সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা হয় রাজনাথের। সেনা সূত্রের খবর, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ,রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী হামলা বলে অনুমান। দুতরফে চলে গুলি বিনিময়। হামলা হয় বিএসএফ ক্যাম্পেও। ২ নম্বর গেটের কাছে সেনার গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এলাকায় চলছে চিরুনি তল্লাশি। আরও কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার আশঙ্কা। এখনও চলছে গুলির লড়াই। জানা গিয়েছে, বারামুলা স্টেডিয়াম লাগোয়া, ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। দুটি দলে ভাগ হয়ে হামলা চালায় ৪-৫ জন জঙ্গি। একদল ছিল সেনা ক্যাম্পের মেন গেটের বাইরে। অপর জঙ্গিরা ছিল ক্যাম্পের অন্য দিকে। সেনা ক্যাম্পে ঢোকার জন্য, দু’দিক থেকে তারা এলোপাথারি গ্রেনেড ছুঁড়ছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা কম্যান্ডোরা চ্যালেঞ্জ জানালে দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। মরিয়া চেষ্টা চালালেও, সেনা জওয়ানদের তৎপরতায় জঙ্গিরা শেষ পর্যন্ত ক্যাম্পের ভিতরে ঢুকতে পারেনি। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, বারামুলার জাবানপোড়া সেনা ক্যাম্পে এখনও চলছে গুলি বিনিময়। ক্যাম্পের পার্শ্ববর্তী বাড়ি থেকে ক্যাম্প লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে গুলি। হামলায় আহত হন দুই জওয়ান। তাঁদের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। বারামুলায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলাকালীনই ভারতীয় নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করতে, আখনুর সেক্টরে ভারী গোলা বর্ষণ করে পাকিস্তানি সেনা। ক’দিন আগে একই কায়দায় উরির সেনাঘাঁটিতে ঢুকে পড়েছিল লস্কর জঙ্গিরা। শহিদ হয়েছিলেন ১৯ জওয়ান। বারামুলার ঘটনার খানিকক্ষণ আগেই আরও একবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি ট্রুপ। জম্মুর পালানওয়ালা সেক্টরের সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে গুলি বর্ষণ করে তারা। ছোঁড়ে শেলও। জম্মু-কাশ্মীরের মানুষদের সজাগ থাকতে বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget