এক্সপ্লোর

করোনা মোকবিলায় প্রয়োজন সার্জিক্যাল স্ট্রাইক, মত আমেরিকা ফেরত ভারতীয় গবেষক চিকিৎসকের

চিকিৎসক রবীন্দ্র মেহতার মতে সরকারের উচিত হাসপাতালে পর্যাপ্ত বন্দোবস্ত করা, দ্বিতীয়ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্যের খেয়াল রাখা।

নয়াদিল্লি: এক একটা সেকেন্ড, এক এক একটা মিনিট, এক একটা ঘণ্টা। মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে ১ থেকে ১০, ১০ থেকে ১০০, ১০০ থেকে ১০০০। এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের প্রায় ৩ লক্ষ মানুষ। প্রায় ৯০ হাজারের কাছাকাছি মানুষকে এই মারণ রোগের কবল থেকে বাঁচানো গিয়েছে। তবে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। পরিসংখ্যান বলছে চিনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৩৪ জনের। ভারতে মৃত্যু হয়েছে ৭ জনের। আক্রান্ত ৩৪১ জন। ২৪ জন রোগীকে বাঁচানো গিয়েছে। এই পরিস্থিতিতে কী করা উচিত, যা মারণ রোগের মোকাবিলা করতে মোক্ষম ওষুধের কাজ করবে?

ডঃ রবীন্দ্র মেহতার মতে করোনা মোকাবিলায় ভারতে এখনই সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োজন। তাঁর কথায়, “এখনই সময়, এরপরও দেরি করলে মৃত্যু অনিবার্য।” মানুষের উচিত সামাজিক দূরত্ব তৈরি করা, মত রবীন্দ্র মেহতার। যদিও তিনি মানছেন দুর্বল অর্থনীতি ও সাংস্কৃতিক পরিবেশে সামাজিক দূরত্ব সহজ কাজ নয়। আর সেকারণেই সকলের জন্য মাস্ক, স্যানিটাইজার এবং দীর্ঘ সময় পর্যন্ত আইসোলশনে থাকা কার্যত অবাস্তব ভাবনা।

কতটা সময় পর্যন্ত সামাজিক দূরত্ব রাখতে হবে? এর কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। কেউ এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর দিতে পারবে না। এছাড়াও মারণ রোগ ঠেকাতে ভারতের ট্র্যাক রেকর্ডেও যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। টিবি, ম্যালেরিয়া, ডেঙ্গির মতো রোগ নিয়ন্ত্রণ করা গিয়েছে ঠিকই, কিন্তু মহামারী ঠেকানোর মতো দৃষ্টান্তমূলক নজির ভারতের নেই।

তাঁর মতে, করোনা জন্তুর শরীর থেকে মানুষের শরীরে ছড়িয়েছে, এই ধারণা ভুল। মানুষের শরীর থেকেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

এই বিপর্যয়ের মোকাবিলায় সরকারের কী করা উচিত? ডঃ রবীন্দ্র মেহতার পরামর্শ, সরকারের উচিত হাসপাতালে পর্যাপ্ত বন্দোবস্ত করা, দ্বিতীয়ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্যের খেয়াল রাখা এবং অতি অবশ্যই ‘পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট’ তৈরি রাখা। কেন্দ্র, রাজ্য এবং জেলা স্তরে তা করা উচিত। কোভিড-১৯ ঠেকাতে এই সমস্ত সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে থাকেল দেশকে মহামারী থেকে বাঁচানো যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget