এক্সপ্লোর

লালকেল্লার ভাষণে মোদীর মুখে উঠে আসা এই গ্রাম এখন কেন্দ্রের ‘অস্বস্তি’

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মহামায়া নগর জেলার এক অখ্যাত গ্রাম। নাম নাগলা ফতেলা। এহেন এই অজানা গ্রামের নাম স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এসেছিল। সেখানে তিনি জানিয়েছিলেন, দিল্লি থেকে মাত্র তিন-ঘণ্টার রাস্তা হলেও, এই গ্রামে বিদ্যুৎ পৌঁছতে লেগে গিয়েছে ৭০ বছর। এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার পেজেও এই গ্রামের ছবি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, স্থানীয় মানুষ সরাসরি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখছেন। দাবি করা হয়েছিল, জীবনে এই প্রথমবার তাঁরা এই স্বাদ পেলেন। তবে, ভুল ভাঙতে বেশিক্ষণ লাগেনি। পরের দিনই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় আসল সত্য। প্রধানমন্ত্রীর এই দাবি ভুল বলে উল্লেখ করে গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের পাল্টা দাবি, সেখানে প্রায় ৬০০ বাড়ি রয়েছে। তার মধ্যে ৪৫০-টিতেই বিদ্যুৎ নেই। শুধু তাই নয়। গ্রামপ্রধান যোগেশ কুমার দাবি করেন, যে ১৫০ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ রয়েছে, তাও হুকিং করে নেওয়া। বলা হয়েছে, গ্রামে ২২টি টিউবওয়েলের জন্য যে ট্রান্সফর্মার বসানো হয়েছিল, সেখান থেকেই ওই বিদ্যুৎ চুরি করা হয়েছে। যদিও, তিনি স্বীকার করেন যে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার আওতায় গ্রামে বিদ্যুতের খুঁটি, তার সব রয়েছে। তবে নেই বিদ্যুৎই। প্রাক্তন প্রধানের দেবেন্দ্র সিংহ বলেন, সম্ভবত ছবিটি পাশের গ্রাম নাগলা সিন্ধি-র। এদিকে, এই ঘটনায় সরকার পক্ষের তরফে সাফাই দেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল। এই ভুলের জন্য তিনি পুরো দোষ অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সরকারের ওপরই চাপান। তিনি বলেন, কেন্দ্র যা বলেছে, তা উত্তরপ্রদেশ প্রশাসনের দেওয়া পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই। এই প্রসঙ্গে অবশ্য অখিলেশ যাদবের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget