এক্সপ্লোর

বয়কট দীপিকা! ‘গণতান্ত্রিক দেশে যেখানে খুশি যাওয়া ও মত প্রকাশের অধিকার আছে যে কারও: জাভড়েকর

দলের নেতার উল্টো সুরে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় বিদ্বজ্জনদের প্রতিবাদে সামিল দীপিকা পাড়ুকোন। জেএনইউ-তে সবরমতী হস্টলে পড়ুয়া ও শিক্ষিকাদের ওপর মারধরের ঘটনায় যখন সরব অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, তাপসী পান্নুরা, তখন তাঁদের সমর্থনে এসে দাঁড়ালেন দীপিকাও। পাশে দাঁড়ালেন জেএনইউ-র সভানেত্রী ঐশী ঘোষেরও। কথা বলার পাশাপাশি ঐশীকে আলিঙ্গনও করতে দেখা যায় তাঁকে। দীপিকার এই সহমর্মিতা দেখেই তাঁর বিরুদ্ধে খড়্গহস্ত হন দিল্লি বিজেপির মুখপাত্র তজিন্দর পাল সিংহ। ট্যুইট করে দীপিকা ও দীপিকা অভিনীত ছবি ‘ছপাক’ বয়কট করার কথা বলেন তিনি। এরপরই গেরুয়া শিবিরের ‘দীপিকা বিরোধী’ ট্যুইটের বন্যা দেখা যায় ট্যুইটারে। ট্রেন্ড করতে শুরু করে দীপিকা ও ছপাক বিরোধী হ্যাশট্যাগও। ২৪ ঘণ্টাও কাটল না, এবার দলের নেতার উল্টো সুরে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী সাফ জানিয়ে দেন, ভারত গণতান্ত্রিক দেশ, যে কেউ, যে কোনও শিল্পী দেশের যেকোনও প্রান্তে যেতে পারেন। এখানেই শেষ নয়, এমনকি মত প্রকাশের স্বাধীনতার পক্ষেও দীপিকার হয়েই সওয়াল করতে শোনা যায় প্রকাশ জাভড়েকরকে। দীপিকাকে বয়কট করার কথা নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, “আমি দলে রয়েছি এবং একজন মন্ত্রীও। আমি একই (বয়কট) কথা বলছি না। ভারত গণতান্ত্রিক দেশ। যে কেউ যেখানে যেতে পারেন এবং নিজের মত রাখতে পারেন। ”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget