এক্সপ্লোর

সিমলায় ২০১৪-য় ৪ বছরের ছেলের অপহরণ, খুনে তিনজনের মৃত্যুদণ্ড

সিমলা: হিমাচল প্রদেশের এক দায়রা আদালত বুধবার ২০১৪ সালে চার বছরের এক শিশুপুত্রকে হত্যার অপরাধে তিনজনকে মৃত্যুদণ্ড দিল। যুগ নামে বাচ্চাটির কঙ্কাল দু বছর পর পুরসভার জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়। গত ৬ আগস্ট এ ব্যাপারে চন্দর শর্মা, তেজেন্দর সিংহ ও বিক্রান্ত বক্সি নামে তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত, তবে শাস্তি ঘোষণা স্থগিত রাখে। আজ দোষীদের চরম সাজা হওয়ায় যুগের বাবা বিনোদ কুমার গুপ্তা, মা পিঙ্কি গুপ্তা ও ঠাকুমা চন্দ্রলেখা গুপ্তা সন্তোষ প্রকাশ করেন। বিনোদ বলেন, আমার ছেলে আর ফিরবে না, তবে অপরাধীদের মৃত্যুদণ্ড হওয়ায় আমি সন্তুষ্ট। বাচ্চাটিকে ২০১৪-র ১৪ জুন সিমলার ব্যস্ত রাম বাজার এলাকা থেকে অপহরণ করা হয়। তবে মুক্তিপণ চেয়ে ফোন করার আগেই সাতদিন বাদেই হত্যা করা হয় তাকে। তদন্ত ভার দেওয়া হয় সিআইডি-কে। সরকারপক্ষের দাবি, যুগের ওপর ভীষণ নির্যাতন চলে, তাকে অনাহারে রাখা হয়, জলের ট্যাঙ্কে জীবন্ত ছুঁড়ে ফেলে দেওয়ার আগে জোর করে গেলানো হয় মদ। এমনকী জলের ট্যাঙ্কে যাতে সে ডুবে যায়, সেজন্য তাকে বেঁধে দেওয়া হয় একটি পাথরখণ্ডের সঙ্গে। এমন ভয়াবহ নৃশংসতায় শিউরে ওঠে সিমলার মানুষ। রাগে, শোকে হিমাচল প্রদেশে প্রতিবাদের ঝড় ওঠে, মোমবাতি মিছিল হয়। বিনোদ ছেলের অপহরণের পর ঘটনার দিনই সদর থানায় অভিযোগ দায়ের করেন। ১৬ জুন ফৌজদারি মামলা দায়ের হয়, ২৭ জুন ৩.৬ কোটি মুক্তিপণ চেয়ে প্রথম চিঠি পান তিনি। পরে আরও তিনবার চিঠি পান। সরকারি কৌঁসুলি জানিয়েছেন, মৃত্যুদণ্ডের সাজায় হাইকোর্টের সিলমোহর প্রয়োজন। অপরাধীরা ৩০ দিনের মধ্যে হাইকোর্টে সাজার বিরুদ্ধে আবেদন করতে পারবে।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget