এক্সপ্লোর

ঠাণের কাছে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩, আহত শতাধিক

ঠাণে: মুম্বইয়ের কাছে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে মারা গেলেন তিনজন। জখম শতাধিক। তখন সকাল সাড়ে ১১টা। কারখানায় কাজ চলছিল পুরোদমে। নিজের নিজের কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। সশব্দে ভেঙে পড়ে আশেপাশের বাড়ির জানালা ও দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু গাড়িও। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে এলাকায় ছুটে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। জ্বলতে থাকা কারখানা থেতে বের করা হয় তিন শ্রমিকের দেহ। উদ্ধার করা হয় আটকে পড়া শ্রমিকদের। সরিয়ে দেওয়া হয় আশেপাশের বাড়ির বাসিন্দাদের। thane-factory-explosion-2 মুম্বইয়ের কাছে ডোম্বিভিলিতে অবস্থিত আচার্য কেমিক্যালস নামে এই কারখানায় তৈরি হয় নানারকম রাসায়নিক। আহত শ্রমিকরা জানিয়েছে, কাজ করার সময় একটি সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ছিন্নভিন্ন হয়ে যায় তিন শ্রমিকের দেহ। আহত হন অনেকেই। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে কারখানাটি। আহতদের অনেককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জেলা কালেক্টর মহেন্দ্র কল্যাণকর জানিয়েছেন, তিনজন মারা গিয়েছে এবং ১১৯ জন আহত হয়েছেন। সব পক্ষের সঙ্গেই এদিন জরুরি বৈঠক করেন তিনি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দমকলের পাশাপাশি পুণে থেকে আনিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও উদ্ধারকার্যে নামানো হয়। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেবেন্দ্র ফঢ়ণবীশ। উদ্ধারকার্যকে আরও দ্রুততার সঙ্গে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন তিনি। thane-factory-explosion-3 ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই এবং জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী একনাথ শিণ্ডে। কী করে বিস্ফোরণ হল, তার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাম শিণ্ডে। এই দুর্ঘটনার নেপথ্যে কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল  কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সন্দেহ, কারখানার ধ্বংসস্তূপে এখনও হয়ত অনেক শ্রমিক আটকে রয়েছে। যুগ্ম কমিশনার আশুতোষ ডুম্বরে জানান, বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে পাঁচ কিলোমিটার থেকেও তা শোনা গিয়েছিল। শুধু বাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়িও।

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget