এক্সপ্লোর

টিকিটে দুর্নীতি রুখতে সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ রেলমন্ত্রীর

নয়াদিল্লি: সিবিআই রেলের টিকিটে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করার পরেই নড়েচড়ে বসলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। তিনি আইআরসিটিসি ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস-কে (সিআরআইএস) সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অবৈধ পদ্ধতিতে রেলের তৎকাল টিকিট কাটার বেআইনি কারবার চলার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। তদন্তের পর জানা গিয়েছে, আইআরসিটিসি-র প্রাক্তন কর্মী যিনি এখন সিবিআই-এর সঙ্গে কাজ করছেন, তিনিই এই দুর্নীতি চক্রের প্রধান। আরও অনেকে এই চক্রের সঙ্গে যুক্ত। রেলমন্ত্রী পীযূষ গয়াল ইতিমধ্যেই টিকিট-বিহীন যাত্রী ও বেআইনি টিকিট বুকিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কৃত্রিমভাবে টিকিটের ঘাটতি তৈরি রোখার জন্য ব্যবস্থা নিচ্ছে রেল। বৈধ যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেটা দেখা হচ্ছে।’ সিবিআই-এর মুখপাত্র অভিষেক দয়াল বলেছেন, রেলের টিকিটে দুর্নীতির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, একটি সফটঅ্যয়ারের মাধ্যমে মাউসের একটি ক্লিকেই কয়েকশো তৎকাল টিকিট সম্ভব হচ্ছিল। এভাবে টিকিট কাটার পর ট্র্যাভেল এজেন্টদের কাছ থেকে বিটকয়েন বা হাওয়ালার মাধ্যমে টাকা নেওয়া হত। দিল্লি, মুম্বই, জৌনপুর সহ ১৪টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ৮৯.৪২ লক্ষ টাকা, ৬১.২৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, ১৫টি ল্যাপটপ, ১৫টি হার্ডডিস্ক, ৫২টি মোবাইল ফোন, ২৪টি সিম, ১০টি নোটবুক, ৬টি রাউটার, চারটি ডঙ্গল ও ১৯টি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া গর্গ ও অনিল গুপ্তকে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget