এক্সপ্লোর

৩৫এ ধারা বিতর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মেহবুবা মুফতি, সংবিধান থেকে ওই ধারা সরিয়ে দেওয়ার সময় এসেছে, বলল বিজেপি

নয়াদিল্লি: কাশ্মীরের জন্য সংবিধানের বিশেষ অধিকার ৩৫এ ধারা বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এর আগে গতকাল তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে। ৩৫এ ধারা কাশ্মীরের আদত বাসিন্দাদের চিহ্নিত করে তাঁদের বিশেষ কিছু সুযোগ সুবিধে দিয়েছে। ভিন রাজ্যের কেউ ও রাজ্যে জমি কিনে বসবাস করতে পারবেন না। বিবাহ সূত্রে কেউ যদি অন্য রাজ্যের বাসিন্দা হন, তাহলেও তিনি কাশ্মীরে তাঁর প্রাপ্য সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন। এই ধারা অবশিষ্ট রাষ্ট্রের সঙ্গে কাশ্মীরের মানসিক বিচ্ছেদ ঘটিয়েছে অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের দাবি, সংবিধান থেকে ৩৫এ ধারা বিলুপ্ত করতে হবে। কিন্তু কাশ্মীরের রাজনৈতিক দলগুলি এই আবেদনের তীব্র বিরোধিতা করেছে। এ ব্যাপারে রণকৌশল স্থির করতে বিরোধী দলনেতা ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এ ব্যাপারে কথা বলতেই আজ তিনি দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। কেন্দ্র অবশ্য এ বিষয়ে শীর্ষ আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। ৩৫এ ধারা সংক্রান্ত বিষয়গুলি শুধু আদালতে তুলে ধরেছে তারা, নিজেরা কোনও অবস্থান নেয়নি বা এফিডেভিট দায়ের করেনি। বিজেপি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা ৩৫এ ধারার বিপক্ষে। তাদের মতে, ৩৭০ ও ৩৫এ ধারা কাশ্মীরের মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদ জন্ম দিয়েছে। এতে স্তব্ধ হয়ে আছে রাজ্যের উন্নয়ন। তাই এখনই এই ধারাকে বিদায় জানানো প্রয়োজন।

সেরা শিরোনাম

iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?

ভিডিও

Kolkata Food Safety Crackdown | রাজ্য সড়কের ধারে রেস্তোরাঁ। নাম পাঁচফোড়ন। কিন্তু তার রেফ্রিজারেটর খুলতেই বেরিয়ে এল একাধিক বিয়ারের ক্যান
CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget