এক্সপ্লোর

কর্নাটকে লোকসভা ভোটে কং-জোটের হারের দায় নিয়ে ইস্তফা, দেবেগৌড়াকে চক্রান্ত করে হারানো হয়েছে, দাবি জেডি (এস) সভাপতির

আজ তিনি বলেন, সরকার গঠনের এক বছর কেটে গেলেও সিদ্দারামাইয়া নেতৃত্বাধীন সমন্বয় কমিটি সরকার মসৃণ ভাবে চালানোর জন্য একক ন্যূনতম কর্মসূচি তৈরি করতে পারেনি। না তাঁকে, না কংগ্রেস রাজ্য সভাপতি দীনেশ গুন্ডু রাওকে কমিটিতে রাখা হয়েছে।

বেঙ্গালুরু: কর্নাটকেও সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস-জেডি(এস) জোট ২৮টি লোকসভা আসনের মাত্র একটি করে পেয়েছে। ২৫টি জিতেছে বিজেপি। মান্ড্য কেন্দ্রে জিতেছেন বিজেপি সমর্থিত নির্দল সুমলতা অম্বরীশ। এই প্রেক্ষাপটেই দলের নির্বাচনী ভরাডুবির ‘নৈতিক দায়’ কাঁধে নিয়ে ইস্তফা দিলেন কর্নাটক জেডি (এস) সভাপতি এ এইচ বিশ্বনাথ। যেভাবে কংগ্রেস-জেডি (এস) জোট চলছে, তাতেও অসন্তুষ্ট তিনি। বিশ্বনাথ নাকি নিজের দলেই কোণঠাসা, গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁর মতামত শোনা হচ্ছে না বলে ক্ষুব্ধ। আজ তিনি বলেন, দলের হারের নৈতিক দায়িত্ব স্বীকার করছি। রাজ্যের শাসক জোটের সমন্বয় কমিটির প্রধান হিসাবে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার ভূমিকা নিয়ে ও দুই জোট শরিকের একক এজেন্ডা তৈরি না করায় তাঁর সঙ্গে সম্প্রতি প্রকাশ্যে বাকযুদ্ধ হয় বিশ্বনাথের। আজ তিনি বলেন, সরকার গঠনের এক বছর কেটে গেলেও সিদ্দারামাইয়া নেতৃত্বাধীন সমন্বয় কমিটি সরকার মসৃণ ভাবে চালানোর জন্য একক ন্যূনতম কর্মসূচি তৈরি করতে পারেনি। না তাঁকে, না কংগ্রেস রাজ্য সভাপতি দীনেশ গুন্ডু রাওকে কমিটিতে রাখা হয়েছে। তাঁর অভিযোগ, জেডি (এস) প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকে টুমকুর কেন্দ্রে প্রার্থী করার চক্রান্ত হয়েছিল এবং তিনি হেরে যান। তিনি বলেন, আমি জেডি(এস) প্রধানকে লেখা চিঠিতে বলেছি, কীভাবে চক্রান্ত করা হয়েছিল, টুমকুরে দেবেগৌড়া হেরে যান। রাজনীতিতে আস্থা খুব গুরুত্বপূর্ণ। একজন প্রবীণ নেতাকে, যিনি দেশ, জাতির প্রতি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশ্বাস করানো হল, তারপর নির্বাচনে প্রতারিত করা হল। এখন আর কী চাই তবে? সিদ্দারামাইয়া দেবেগৌড়ার পরাজয়ের জন্য দায়ী কিনা, প্রশ্ন করা হলে বিশ্বনাথ কারও নাম করতে চাননি। দেবেগৌড়াকে পাঠানো ইস্তফাপত্রে বিশ্বনাথ বলেছেন, একটি বা দুটি দপ্তরে কিছু বাদ দিলে কোনও বড় সাফল্য নেই সরকারের। দলীয় সভাপতি হিসাবে আমার অসন্তোষ প্রকাশ করা প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে হয়, যদিও এটা সঠিক নয়। নাম না করে কংগ্রেসের প্রতি ইঙ্গিত করে বিশ্বনাথ বলেন, স্বাস্থ্য ভেঙে গেলেও, ‘বন্ধুদের যাতনা’ সত্ত্বেও জোট সরকার চালানোয় মুখ্যমন্ত্রী কুমারস্বামীর প্রতি সহানুভূতিশীল তিনি। তবে বিজেপিতে যোগদানের সম্ভাবনা খারিজ করেছেন বিশ্বনাথ। কর্নাটকে জোট সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার পুরো মেয়াদ থাকা উচিত। জেডি(এস)-এর সরকার থেকে সমর্থন তোলার কোনও প্রশ্নই নেই বলেও জানিয়ে দেন বিশ্বনাথ।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget