এক্সপ্লোর

ডেরা চিফের ডেরা থেকে সাধ্বীদের হোস্টেল- মিলল গোপন সুড়ঙ্গ

সিরসা: গুরমিত রাম রহিম সিংহ চাইলেই চলে যেতে পারতেন ডেরা সাচা সৌদার সাধ্বীদের হোস্টেলে। হরিয়ানার সিরসায় ডেরা সদর দফতর তল্লাশি চালিয়ে এ ব্যাপারে অকাট্য প্রমাণ পেয়েছে সরকারি দল। ডেরা প্রধানের বিলাসবহুল আবাস থেকে সাধ্বীদের হোস্টেলে যাওয়ার জন্য একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে তারা। এই সুড়ঙ্গ মানে অন্ধকার ঘুটঘুটে, ইঁদুর বাদুড়ে ঠাসা ভুলভুলাইয়া নয়। এর মধ্যে চারটে ঘর আছে, সঙ্গে অ্যাটাচড বাথরুম। এর চেহারাটা অনেকটা জানালার মত। তবে দৈর্ঘ্য, প্রস্থ সম্পর্কে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, অনাথ মেয়েদের ওয়ার্ডেনের ঘরেও এমন একটা গোপন রাস্তার সন্ধান মিলেছে যা গিয়ে মিলছে অনুগামীরা যেখানে বসতেন, সেই বিরাট হলে। আলমারির পিছনে লুকিয়ে রাখা হয়েছিল এই রাস্তা। তবে অনাথ মেয়েরা যে ঘরগুলিতে থাকত, সেগুলিতে এমন কোনও দরজা নেই। এছাড়াও ৭৫০ একরের এই ক্যাম্পাসে একটি বেআইনি বাজি কারখানার খোঁজ পেয়েছে সরকার। ৮৪ বাক্স বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বাজিগুলির মধ্যে যথেষ্ট বিস্ফোরণক্ষম পদার্থ ছিল বলে খবর। মিলেছে একে ৪৭-এর ফাঁকা বাক্স। পুলিশ, আধাসামরিক বাহিনীর সাহায্যে সরকারি আধিকারিকরা এই তল্লাশি চালাচ্ছেন। ২০১০-এই সেনা গোয়েন্দারা বলেন, ডেরা দফতরে যেভাবে অস্ত্র শিক্ষা দেওয়া হয়, তাতে ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। এ জন্য অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিযুক্ত করায় বিষয়টি অত্যন্ত চিন্তাজনক বলে মন্তব্য করেন তাঁরা। সেনা কর্মীদের ডেরার সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget