এক্সপ্লোর

কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ২ হিজবুল জঙ্গি, জখম ২ পুলিশকর্মী

শ্রীনগর: গুলির লড়াইয়ে কাশ্মীরের বারামুল্লায় খতম ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি। শ্রীনগর থেকে প্রায় ৫০ কিমি দূরে সোপোরের অমরগড় গ্রামের কাছে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলিযুদ্ধে পুলিশ সুপার (অপারেশনস) শাফাকত হুসেন ও মহম্মদ মুরতাজা নামে এক এসআই-ও জখম হয়েছেন। গাড়ির ভিতরে থাকা জঙ্গিদের ধরতে অভিযান চালানো পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গিদের। পুলিশ বাহিনীর জনৈক মুখপাত্র বলেছেন, জঙ্গিরা একটি গাড়িতে চেপে যাচ্ছে, ওদের সোপোরে হামলা চালানোর প্ল্যান রয়েছে বলে খবর আসে। পুলিশ, নিরাপত্তা জওয়ানরা সঙ্গে সঙ্গে ছুটে যান। তাড়া করে জঙ্গিদের গাড়িটিকে সোপোরের অমরগড়ে ধরে ফেলেন তাঁরা। চ্যালেঞ্জ করা মাত্র জঙ্গিরা পুলিশ, জওয়ানদের ওপর গুলি চালায়, গ্রেনেড ছোঁড়ে। আঘাত পান বারামুল্লার এসপি ও এক এসআই। তবে পাল্টা গুলিতে নিহত হয় ২ জঙ্গি। সংঘর্ষস্থল থেকে দুটি একে অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল, চারটি হাত গ্রেনেড ও আরও কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। জঙ্গি নিধনের ফলে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন পুলিশ মুখপাত্রটি। এদিকে নিহত জঙ্গিদের আজহারউদ্দিন ওরফে গাজি ওমর এবং সাজাদ আহমেদ ওরফে বাবর  বলে শনাক্ত করেছে হিজবুল। তারা জানিয়েছে, দুজনেই স্থানীয় জঙ্গি, বেশ কিছুদিন ধরে সক্রিয় ছিল। দুজনের মৃত্যু তাদের  কাছে বড় ধাক্কা বলে মন্তব্য করেছে জঙ্গি সংগঠনটি, এমনকী তাদের দাবি, নিহত আজহারউদ্দিন পেশায় ছিল লেকচারার, সরকারি চাকরি ছেড়ে তাদের সংগঠনে যোগ দিয়েছিল সে।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির
CM Suvendu Adhikari :
GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও
Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget