এক্সপ্লোর

উদ্ধবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাহুলের ট্যুইটে জল্পনা, অভিনন্দন মোদী, মমতার

মুম্বই: শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাহুল গাঁধীর ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। এই প্রথম রাহুল শুভেচ্ছা জানালেন উদ্ধবকে। শিবসেনা সভাপতি আজ ৫৮-য় পা দিলেন। রাহুল সকালে ট্যুইট করেন, শ্রী উদ্ধব ঠাকরেজিকে জন্মদিনের অভিনন্দন। উনি সুস্থ থাকুন, সবসময় সুখে থাকুন, এই প্রার্থনা জানাই। প্রতিক্রিয়া দিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, উদ্ধবজি সারা দেশ, দেশের বাইরে থেকেও জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়ে থাকেন। এবার রাহুল গাঁধীও ট্যুইটারে প্রকাশ্যে তাঁকে অভিনন্দন জানালেন। দিনকয়েক আগেই লোকসভায় কট্টর রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে আলোড়ন ফেলে দেন কংগ্রেস সভাপতি। তারপর আজ বিরোধী রাজনৈতিক মেরুতে থাকা শিবসেনা সভাপতির জন্মদিনে তাঁর কুশল কামনা করলেন তিনি। কংগ্রেসের একটি সূত্রের বক্তব্য, রাহুল রাজনৈতিক বিরোধিতা, প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে ব্যক্তিগত স্তরে সুসম্পর্ক গড়তে চাইছেন। উদ্ধবকে শুভেচ্ছা পাঠানো তারই প্রয়াস বলে দেখা যেতে পারে। মহারাষ্ট্র কংগ্রেস মুখপাত্র সচিন সাবন্ত অবশ্য বলছেন, রাহুল গাঁধী আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন। এর মধ্যে কিছু খুঁজতে যাওয়া বৃথা। ঘটনাচক্রে উদ্ধব ও শিবসেনা বেশ কিছুদিন ধরেই তীব্র সমালোচনা করছেন নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বর্তমান সরকার ও বিজেপির। সম্প্রতি লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে তেলুগু দেশম পার্টির অনাস্থা প্রস্তাবকে বিরোধী দলগুলি সমর্থন করে, শিবসেনা তার ওপর আলোচনায় ও ভোটাভুটিতে শামিল হয়নি। এদিন অবশ্য উদ্ধবকে শুভেচ্ছা পাঠান প্রধানমন্ত্রী মোদী, অহরহ উদ্ধব ও তাঁর দলে মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের নিন্দায় মুখর হন, তিনিও। মোদী ট্যুইট করেন, শ্রী উদ্ধব ঠাকরেকে জন্মদিনের শুভেচ্ছা। সর্বশক্তিমান তাঁকে সমাজসেবার জন্য দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য দিন, এই কামনা করি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করেন, উদ্ধব ঠাকরেজিকে জন্মদিনের শুভেচ্ছা। ২০১৯-র লোকসভা ভোট সামনে রেখে বিজেপিকে হারাতে মমতা বিরোধী ফ্রন্ট গড়তে সক্রিয়। সেই প্রেক্ষাপটেই তাঁর আজকের ট্যুইট। গত বছর মুম্বই সফরে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখাও করেছিলেন মমতা।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget