এক্সপ্লোর

LIVE UPDATES: উন্নাওয়ের ঘটনায় মানবতা লজ্জিত,আমি ক্রুদ্ধ এবং স্তব্ধ, টুইট রাহুলের

Unnao rape victim died in Safdarjung Hospital LIVE UPDATES: উন্নাওয়ের ঘটনায় মানবতা লজ্জিত,আমি ক্রুদ্ধ এবং স্তব্ধ, টুইট রাহুলের

Background

নয়াদিল্লি: দোষীদের একজনও যেন ছাড়া না পায়। দেশের কাছে শেষ আবেদন করে চোখ বুজলেন উত্তর প্রদেশের উন্নাওয়ের গণধর্ষিতা। গতকাল রাত ১১টা ৪০ মিনিট নাগাদ দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শলভ কুমার বলেছেন, তাঁদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ওই তরুণী মারা গিয়েছেন। সন্ধে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ১১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বাঁচানোর চেষ্টা সত্ত্বেও রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

গত বছর ডিসেম্বরে গণধর্ষণের শিকার হন ২৩ বছরের মেয়েটি। বৃহস্পতিবার রায় বরেলির আদালতে মামলার শুনানিতে যোগ দিতে যাওয়ার সময় উন্নাওয়ের সিন্দুপুর গ্রামের বাইরে ৫ জন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে প্রচণ্ড মারধর করা হয়, ছুরি মারা হয়, তারপর জ্বালিয়ে দেওয়া হয় শরীর। অভিযুক্তদের মধ্যে সেই দুজনও ছিল যারা ধর্ষণ করে তাঁকে। বাঁচার প্রবল তাড়নায় জ্বলতে জ্বলতেই ১ কিলোমিটারের বেশি ছুটে আসেন মেয়েটি। অবশেষে একজনকে দেখতে পেয়ে সাহায্য চান। ৯০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি খারাপ হতে এয়ারলিফট করে নিয়ে আসা হয় দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে।

মৃত্যুর আগে শুক্রবার মেয়েটি তাঁর দাদার কাছে বাঁচার আকুতি করেছিলেন। বলেছিলেন, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, যারা আমার সঙ্গে এমন করল,তাদের ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। এরপর ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে। তাঁর বাড়ির লোক অভিযোগ করেছেন, ধর্ষণের মামলা প্রত্যাহার না করার জন্য তাঁরা খুনের হুমকি পাচ্ছেন।




উন্নাওয়ের ঘটনায় ৫ অভিযুক্তের নাম হরিশঙ্কর ত্রিবেদী, রামকিশোর ত্রিবেদী, উমেশ বাজপাই, শিবম ত্রিবেদী ও শুভম ত্রিবেদী। এরা ওই তরুণীকে বৃহস্পতিবার জ্বালিয়ে দেয় বলে অভিযোগ, ৫ জনকেই গ্রেফতার করা হয়েছে। তবে মুখ্য অভিযুক্ত শুভম ত্রিবেদী, ধর্ষিতা তরুণী অভিযোগ করেন, গত বছর ডিসেম্বরে শিবম ও শুভম তাঁকে অপহরণ করে ধর্ষণ করে। তাদের বিরুদ্ধে মার্চ মাসে পুলিশে অভিযোগ করেন তিনি। তারপর থেকে জেলে ছিল শুভম, ৩০ নভেম্বর জামিনে বেরিয়ে আসে। শুরু করে অভিযোগকারিণীকে অনুসরণ করা ও হুমকি দেওয়া। ওই তরুণী ও তাঁর পরিবারের লোক সিন্দুপুরের কাছে বিহার পুলিশ স্টেশনে গিয়ে অসংখ্যবার অভিযোগ করেছেন। কিন্তু কর্ণপাত করেনি পুলিশ। এরপর বৃহস্পতিবারের ঘটনা।

14:05 PM (IST)  •  07 Dec 2019

Rahul Gandhi on Twitter

“उन्नाव की मासूम बेटी की दुखद एवं हृदय विदारक मौत, मानवता को शर्मसार करने वाली घटना से आक्रोशित एवं स्तब्ध हूं। एक और बेटी ने न्याय और सुरक्षा के आस में दम तोड़ दिया। दुःख की इस घड़ी में पीड़ित परिवार के प्रति मै आपनी संवेदना व्यक्त करता हूं। #BetiKoNyayDo”

14:03 PM (IST)  •  07 Dec 2019

উন্নাও হত্যার প্রতিবাদে আজ বিকেল ৫টায় যন্তর মন্তরে কংগ্রেসের মোমবাতি মিছিল।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget