এক্সপ্লোর

কবরস্থানকে জমি দিলে শ্মশান পাবে না কেন: উত্তরপ্রদেশ ভোটে প্রধানমন্ত্রীর প্রশ্নে শুরু তরজা

লখনউ: যদি কোনও গ্রামে কবরস্থানের জন্য জমি দেওয়া হয়, তবে শ্মশানের জন্যও দেওয়া উচিত। যদি রমজানে বিদ্যুৎ দেওয়া হয়, তবে দেওয়া হোক দীপাবলীতেও। একইভাবে দোলে বিদ্যুতের সুবিধে থাকলে তা ইদেও পাওয়া উচিত। উত্তরপ্রদেশ ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। ফতেহপুর জেলায় ভাষণ দিতে গিয়ে এ কথা বলেছেন তিনি। অখিলেশ যাদব সরকারকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্য সরকারের দেখা উচিত, কোথাও কোনও বৈষম্য হচ্ছে কিনা। ধর্ম বা জাতপাতের ভিত্তিতে রাজ্যবাসীর প্রতি অবিচার করা উচিত নয়। কিন্তু উত্তরপ্রদেশের সব থেকে বড় সমস্যা হল, এখানে বৈষম্য অত্যন্ত বেশি। দলিতরা বলছে, তাদের প্রাপ্য ওবিসিরা পাচ্ছে, ওবিসিরা বলছে, তাদের প্রাপ্য যাদবরা নিয়ে যাচ্ছে আবার যাদবরা বলছে, সব পাচ্ছে মুলায়ম পরিবারের সঙ্গে যুক্তরা, বাকি যাচ্ছে মুসলমানদের ঘরে। অর্থাৎ সকলেই বৈষম্যের শিকার। প্রধানমন্ত্রীর মন্তব্য, এই ভেদাভেদ চলতে পারে না। যার যেখানেই জন্ম হোক, প্রত্যেকের নিজের অধিকার মেলা উচিত। একইসঙ্গে বলেন, তাঁর সরকারের নীতি সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু স্বয়ং নরেন্দ্র মোদীর এই বয়ান বিরোধীরা মোটেই ভাল চোখে দেখেননি। তাঁদের অভিযোগ, ভোটে হারের ভয়ে প্রধানমন্ত্রী ধর্মীয় মেরুকরণের তাস খেলছেন। এসপি-কংগ্রেস জোটে আশঙ্কিত হয়ে হিন্দু ভোট একজোট করার চেষ্টা করছেন তিনি। তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করে একের পর এক বয়ান আসতে থাকে বিরোধীদের। কংগ্রেস প্রশ্ন করে, কী করে এই মানুষটি গাঁধীর ভারতের প্রধানমন্ত্রী হলেন? দ্রুত যোগ দেন মুসলিম নেতা আসাউদ্দিন ওয়াইসিও। একের পর এক টুইটে তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন। প্রশ্ন করেন, কেন উত্তরপ্রদেশ ভোটে একজন মুসলমানকেও টিকিট দেয়নি বিজেপি? গোয়ায় গোমাংস পাওয়া গেলে মহারাষ্ট্রে নয় কেন? ‘হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা’র জন্য সিপিএমও প্রধানমন্ত্রীর সমালোচনা করে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর মন্তব্য মোটেই সাম্প্রদায়িক নয়। বরং তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধেই মুখ খুলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget