এক্সপ্লোর

প্রথম সভায় শিবপালের হয়ে ভোট চাইলেন, দুজনের কাছেই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বললেন মুলায়ম

এটাওয়া (উত্তরপ্রদেশ): দূরে সরে থাকার পর অবশেষে যাবতীয় জল্পনায় ইতি টেনে ভোটপ্রচারে নামলেন মুলায়ম সিংহ যাদব। শনিবার তিনি প্রথম নির্বাচনী প্রচারসভায় ভোট চাইলেন যশবন্তনগর কেন্দ্রের প্রার্থী নিজের ভাই শিবপাল সিংহ যাদবের হয়ে। খাতায় কলমে শিবপাল সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের প্রার্থী বটে, কিন্তু সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ সমীকরণের ছায়া স্পষ্ট হয়ে যায় মুলায়মের ভাষণে। একবারও তাঁর মুখে সপা-কংগ্রেস জোটের কথা শোনা যায়নি। দলীয় নেতৃত্ব দখলের প্রশ্নে ছেলে তথা মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের কাছে হার মেনে ভোটের মুখে দলের সভাপতি পদ ছাড়তে হয়েছে মুলায়মকে। গোটা দলের রাশ এখন অখিলেশের হাতেই। কংগ্রেসের সঙ্গে সপা-র নির্বাচনী আঁতাতের প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। এদিন জোটের হয়ে একটি কথাও বলেননি মুলায়ম। নিজের এককালের কেন্দ্র যশোবন্তনগরে এবার ছেড়ে দিয়েছেন শিবপালকে, দলীয় রাজনীতিতে যিনি বরাবর তাঁর পাশেই রয়েছেন। যশোবন্তনগরের তাখা ব্লকের সভায় ৩০ মিনিটের ভাষণে তিনি সপা-র কাজের খতিয়ান দিয়ে তার ভিত্তিতে শিবপালকে জেতানোর ডাক দিয়ে বলেন, শিবপাল ও তাঁর, দুজনের কাছেই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সপা প্রতিষ্ঠাতা মুলায়ম বলেন, যুবারাই সপার মূল শক্তি। সবচেয়ে বেশি যুবক সপার সঙ্গে আছেন। তাই আমাদের দল কখনও বুড়ো হয় না। বেকারি জাতীয় সমস্যা, কিন্তু তা সত্ত্বেও উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি কাজ পেয়েছেন যুবকরা। যাঁরা চাকরি পাননি, তাঁরা ভাতা পেয়েছেন। মুলায়ম এও বলেন, অনেকেই আগে আমাদের ইস্তাহার নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতেন। কিন্তু আমরা প্রতিশ্রুতি পালন করেছি। ঋণের জালে জড়ানো কৃষকের জমি যাতে নিলামে না ওঠে, সেজন্য আইন করেছি আমরাই। ওদের করও দিতে হবে না। কৃষকদের জন্য আমাদের তৈরি আইনের দেখাদেখি আইন তৈরি হয়েছে আমেরিকায়।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget