এক্সপ্লোর

ভারতকে ব্যবহার করে চিনকে রোখার চেষ্টায় আমেরিকা, জাপান, অভিযোগ চিনা সংবাদমাধ্যমের

বেজিং: চিনকে বশে রাখার জন্য ভারতকে ব্যবহার করার চেষ্টা করছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের উচিত সেই ফাঁদে পা না দেওয়া, কারণ তাতে তাদের সমস্যা আরও বাড়তে পারে। চিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস এই উপদেশ দিয়েছে। কাগজটি বলেছে, ওয়াশিংটন আশা করছে, দিল্লিকে ব্যবহার করে তারা ভারত মহাসাগরে চিনকে রুখে দেবে। আবার টোকিওয় চায়, দিল্লির সাহায্যে প্রশান্ত মহাসাগরে চিনের সঙ্গে ভারসাম্যের খেলা খেলবে তারা। ভারতের মনে হতে পারে, এই সবই তাদের কাছে কৌশলগত সুবিধে কিন্তু আসলে এগুলি ফাঁদ ছাড়া কিছু নয়। একবার ভারত এই ফাঁদে পা দিলেই আমেরিকা ও জাপানের বোড়ে হয়ে যাবে তারা, অসংখ্য সুবিধে তো হারাবেই, মুখ বাড়াবে একগাদা বিপদ। তাদের কথায়, ভারত মনে করে, তারা বড় শক্তি। কিন্তু তারপরেও তারা যদি নিরাপত্তার জন্য অন্যের ওপর ভরসা করে, তা নিজেরাই নিজেদের অপদস্থ করবে তারা। গ্লোবাল টাইমসের পরামর্শ, তার থেকে বরং ভারত প্রতিবেশীদের প্রতি আরও খোলামেলা আচরণ করুক, সিল্ক রোডের মত আঞ্চলিক উন্নয়ন মূলক প্রকল্পে যোগ দিয়ে নিজেদের উন্নয়নের পথ প্রশস্ত করুক। সংবাদপত্রটির অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুযায়ী আমেরিকা এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সেনা উপস্থিতি বাড়িয়ে চলায় এই এলাকায় নিরাপত্তা সংক্রান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু তার দাবি, এর ফলে চিনের উত্থান রোখা যাবে না। এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্য, ভারত-চিন উভয়েই এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তায় বড় ভূমিকা নিতে পারে। তবে যেভাবে ভারত আমেরিকার সঙ্গে প্রতিরক্ষাগত ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে, তাতে বেজিংয়ের যে রক্তচাপ বেড়েছে, তা পরিষ্কার। গ্লোবাল টাইমস বলছে, প্রতিরক্ষামন্ত্রী সুষমা স্বরাজ মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনের সঙ্গে কথা বলে প্রতিরক্ষা ও নিরাপত্তাগত সম্পর্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। ভারত বোধহয় চিনের সঙ্গে প্রতিযোগিতায় পেরে না ওঠায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। যেভাবে চিনা রেলওয়ে, বন্দর ও জলবিদ্যুৎ প্রকল্প ভারতের চারপাশে গড়ে উঠছে, তাতে দিল্লি ‘চিনের হাতে ঘেরাও হওয়ার ভূত দেখছে’ বলে তাদের দাবি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget