এক্সপ্লোর

রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজহারকে 'বিশ্ব সন্ত্রাসবাদী' ঘোষণার প্রস্তাব দিয়েছে আমেরিকাও, ফের বাধা চিনের

নয়াদিল্লি: ভারতের মতোই পাকিস্তানের মাটিতে আশ্রয় পাওয়া মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করতে চেষ্টার কসুর নেই আমেরিকার। কিন্তু বাধা সেই চিন। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা কমিটির তালিকায় মাসুদের নাম উঠলে পাকিস্তান সমেত একাধিক দেশে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তার যাতায়াতের ওপরও নিষেধাজ্ঞা চাপবে। ডিসেম্বরে পঠানকোট হামলার মাথা মাসুদকে রাষ্ট্রপুঞ্জকে দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করাতে ভারতের উদ্যোগ চিন ভেস্তে দেওয়ার কয়েক সপ্তাহ বাদে ওই কুখ্যাত জঙ্গি নেতার বিরুদ্ধে সক্রিয় হয় মার্কিন প্রশাসন। সরকারি সূত্রের খবর, গত মাসের মাঝামাঝি ব্রিটেন, ফ্রান্সের সমর্থন নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা কমিটি ১২৬৭-তে মাসুদের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে আমেরিকা। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হওয়া ওই প্রস্তাবে বলা হয়, জয়েশ-ই-মহম্মদ যেখানে ঘোষিত সন্ত্রাসবাদী গোষ্ঠী, তার নেতারা ছাড় পেতে পারে না। কিন্তু বাগড়া দেয় চিন। তারা আপত্তি তুলে প্রস্তাবটি আটকে দেয়। ওই কমিটিতে কোনও প্রস্তাব গ্রহণ বা আটকে দেওয়ার বা তার ওপর সিদ্ধান্ত গ্রহণ ঠেকিয়ে রাখার ১০ দিনের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে চিন মাসুদের বিরুদ্ধে আনা ওই প্রস্তাবে বেঁকে বসে। চিনের ওই পদক্ষেপ স্থায়ী হবে ৬ মাস। তারপরও তার মেয়াদ তিন মাস বাড়ানো যায়। এই সময়সীমার মধ্যে ঠেকিয়ে রাখার পদক্ষেপকে 'ব্লক'-এ বদলেও দেওয়া যায়, যার ফলে প্রস্তাবটির আয়ু শেষ হয়ে যাবে। ঘটনা হল, ২০০১ সালে রাষ্ট্রপুঞ্জ নিষিদ্ধ করে জঈশকে। কিন্তু লাগাতার চিন মাসুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারির প্রয়াসে বাধা দিয়ে চলেছে। 'চিরকালের বন্ধু' পাকিস্তানকে খুশি রাখাই চিনের এহেন আচরণের কারণ বলে ব্যাখ্যা আন্তর্জাতিক মহলের। পঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে গত বছরের জানুয়ারিতে হামলার পর ফেব্রুয়ারিতেই ভারত আল কায়েদা বিধিনিষেধ কমিটির আওতায় মাসুদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের দাবিতে রাষ্ট্রপুঞ্জে চিঠি দেয়। কিন্তু প্রবল বাধা দেয় চিন। দুবার তাতে টেকনিক্যাল আপত্তি তুলে ডিসেম্বরে শেষ পর্যন্ত ভারতের প্রস্তাব ভেস্তে দেয় তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget