এক্সপ্লোর

পাকিস্তানকে পরমাণু অস্ত্র কমাতে চাপ আমেরিকার

নয়াদিল্লি: কারও কথা মেনে নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যায় রাশ টানবে না পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রকে বুধবার এমনই জানিয়ে দিল ইসলামাবাদ। সূত্রের খবর, রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের ফাঁকে মার্কিন বিদেশ সচিব জন কেরির সঙ্গে একান্তে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে পাক পরমাণু অস্ত্রের প্রসার নিয়ে ক্ষোভপ্রকাশ করে মার্কিন প্রশাসন। জানা গিয়েছে, পাক প্রধানমন্ত্রীকে দেশের পরমাণু অস্ত্র কর্মকাণ্ড কমানোর চাপ দেন কেরি। রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধিকে উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমের দাবি, জবাবে নওয়াজ জানিয়ে দেন, তাঁদের পরমাণু কর্মসূচিকে রোধ করা যাবে না। তিনি জানিয়ে দেন, কারও চাপে এসে পাকিস্তান নিজেদের পরমাণু কর্মসূচি খর্ব করতে পারবে না। বৈঠকে পাক প্রধানমন্ত্রী নিজেদের যুক্তির স্বপক্ষে ভারতকে ঢাল হিসেবে ব্যবহার করেন বলে জানা গিয়েছে। লোধি জানান, কেরিকে শরিফ জানিয়েছেন, পাকিস্তানের থেকে যা প্রতিশ্রুতি চাওয়া হচ্ছে, তা আগে ভারতের থেকে চাওয়া হোক। এখানেই শেষ নয়। শরিফ বলেছেন, ভারতে যে পরমাণু (অস্ত্র) কর্মকাণ্ড চলছে, আগে তাকে বন্ধ করতে ব্যবস্থা নিক বিশ্ব। সাংবাদিক সম্মেলনে লোধির সঙ্গে উপস্থিত ছিলেন পাক বিদেশ সচিব সরতাজ আজিজ। তাঁর দাবি, সন্ত্রাসদমনে পাকিস্তান যত আগ্রাসী ভূমিকা নিয়েছে, অন্য কোনও দেশ নেয়নি। পাশাপাশি, পরমাণু জ্বালানি সরবরাহ গোষ্ঠী (এনএসজি)-তে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টিও কেরির সামনে উত্থাপন করেন শরিফ। যদিও, এই ইস্যু নিয়ে আলোচনায় কী উঠে এসেছে, সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেননি লোধি বা আজিজ। তবে, আন্তর্জাতিক মহলের মতে, শরিফের কথাকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও গুরুত্ব দেয়নি। প্রসঙ্গত, এদিনই সাধারণ সভায় বক্তৃতা দেবেন পাক প্রধানমন্ত্রী। সেখানে তিনি কাশ্মীর অস্থিরতা প্রসঙ্গ উত্থাপন করবেন বলেই ধারণা আন্তর্জাতিক মহলের। গত দুদিন ধরে, বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি। কিন্তু, কোথাও চিড়ে ভেজেনি। সব দেশই সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীর নিয়ে তারা ভাবিত নয়। উল্টে তারা সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে আক্রমণ করেছে। ইতিমধ্যেই, পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণার দাবি নিয়ে বিল পেশ হয়েছে মার্কিন কংগ্রেসে। ফলে, উরি-হামলার পরে আন্তর্জাতিক মহলে কার্যত একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। তাই কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে নিজেদের হারানো জমি ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget