এক্সপ্লোর

কাউকে মানবঢাল করা সেনার কাজের স্বাভাবিক ধারা নয়, তবে পরিস্থিতি মতো পদক্ষেপ করতে হয়, বললেন সেনাপ্রধান

নয়াদিল্লি: মানবঢাল হিসাবে কাউকে ব্যবহার করা সেনাবাহিনীর স্বাভাবিক কাজকর্মের ধারা নয়। তবে বিশেষ ক্ষেত্রে পরিস্থিতি বিচার করে, খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে সংশ্লিষ্ট সেনা অফিসারের। বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। কাশ্মীরে পাথরবাজির হাত থেকে বাহিনীর জওয়ানদের বাঁচাতে সেনা অফিসার মেজর নিতিন লিটুল গগৈ কাশ্মীরী যুবক ফারুক আহমেদ দারকে সেনার জিপে বেঁধে ঘোরানোয় ব্যাপক সমালোচনা হলেও নিজের বক্তব্যে অনড় তিনি। মেজর গগৈকে সাহসিকতার স্বীকৃতি দিয়ে মেডেল দিয়েছেন সেনাপ্রধান। এজন্য তাঁরও প্রবল সমালোচনা হয়। তিনি আজ বলেন, সাধারণত কাউকে মানবঢাল করা পদ্ধতি হিসাবে সমর্থন করা হয় না। কিন্তু পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নিতে হয়। সেদিন যে অবস্থা ছিল, তাতে ওঁকে একাই সিদ্ধান্ত নিতে হয়েছিল। ওরকম পরিস্থিতিতে নির্দেশের অপেক্ষায় থাকার মতো জায়গায় ছিলেন না উনি। কারও যদি এমন পরিস্থিতি মোকাবিলায় অন্য উপায় জানা থাকে, আমাদের বলুন। আমরা ভেবে দেখব। সেনাবাহিনী ট্রিগার হ্যাপি অর্থাত্ গুলি চালাতে তাদের হাত নিশপিশ করে, এমন ধারণাও মানতে নারাজ রাওয়াত। সেইসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে অর্থবহ আলোচনা হতে গেলে জম্মু ও কাশ্মীরে হিংসার মাত্রা কমিয়ে আনা প্রয়োজন। কেননা আলোচনা আর হিংসা, দুটো একসঙ্গে চলতে পারে না। পাশাপাশি তিনি দাবি করেন, মিডিয়ায় যতটা দেখানো হয়, ততটা খারাপ নয় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি। সেখানকার বাসিন্দারা সেনার বিরোধী, এমন ধারনাও খারিজ করেন সেনাপ্রধান। সিপিএম নেতা প্রকাশ কারাতের সমালোচনারও জবাব দেন তিনি। কারাত বলেছেন, কাশ্মীরে পাথরবাজ যুবকরা পাথরের বদলে বন্দুক ব্যবহার করলে সেনার সুবিধা হয়, এহেন মন্তব্য করে সেনাপ্রধান কাশ্মীরীদের বন্দুক হাতে তুলে নিতেই প্ররোচনা দিচ্ছেন। রাওয়াত দাবি করেন, তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। বলেন, এরকম ছায়াযুদ্ধের পরিস্থিতিতে শত্রুকে শনাক্ত করা যায় না। কারণ সে কোনও ইউনিফর্ম বা ব্যান্ড পরে থাকে না যা দেখে তাঁকে সন্ত্রাসবাদী বলে শনাক্ত করা সম্ভব। একমাত্র সে গুলি চালালেই কী করতে হবে, বোঝা সম্ভব। সেনা তো পাথর ছুঁড়তে পারে না। তার কাজের পদ্ধতি নয় ওটা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget