এক্সপ্লোর

অমরনাথে পুণ্যার্থীদের নিয়ে যাওয়া গাড়িগুলিতে থাকবে বেতার তরঙ্গ শনাক্তকরণ ব্যবস্থা, জানাল সিআরপিএফ

জম্মু: জম্মু ও কাশ্মীরের বিখ্যাত তীর্থক্ষেত্র অমরনাথে পুণ্যার্থীদের নিয়ে যে গাড়িগুলি যাবে, সেগুলিতে এবার থেকে বেতার তরঙ্গ শনাক্তকরণ ব্যবস্থা যুক্ত করা হবে। নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সিআরপিএফ কমান্ডান্ট আশিস কুমার ঝা। তিনি বলেছেন, ‘অমরনাথ যাত্রীরা যে গাড়িগুলি ব্যবহার করবেন, সেগুলিতে বেতার তরঙ্গ শনাক্তকরণ ট্যাগ থাকবে। এর ফলে গাড়িগুলির অবস্থান এবং গতিবিধির বিষয়ে সবসময় খবর পাবেন নিরাপত্তারক্ষীরা।’ এ মাসের ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের অমরনাথ যাত্রা। চলবে ২৬ অগাস্ট পর্যন্ত। নিরাপত্তার বিষয়ে সম্প্রতি পুলিশ ও সিআরপিএফ-এর বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈদ ও সিআরপিএফ-এর স্পেশাল ডিজি ভি এস কে কৌমুদী। সেই বৈঠকেই তীর্থযাত্রীদের গাড়িগুলিতে বেতার তরঙ্গ শনাক্তকরণ ব্যবস্থা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমান্ডান্ট ঝা জানিয়েছেন, কোনও গাড়ি খারাপ হয়ে গেলে বা যাত্রীদের কোনও সাহায্য দরকার হলে সঙ্গে সঙ্গে সাহায্য করতে পারবেন নিরাপত্তারক্ষীরা। এই বিশেষ ট্যাগ পাওয়া যাবে জম্মুর বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, রেলস্টেশন ও বিমানবন্দরে। এছাড়া রাজ্যের গাড়িগুলির জন্য জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প এবং অন্য রাজ্য থেকে আসা গাড়িগুলির জন্য লখনপুরে বিশেষ রাস্তায় ট্যাগের ব্যবস্থা রাখা হবে। যাত্রীদের জন্য বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা থাকছে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget