এক্সপ্লোর

এসসি/এসটি আইন নিয়ে রায়ে এই বিধি লঘু হয়েছে, এতে দেশের বড় ক্ষতি, সুপ্রিম কোর্টকে কেন্দ্র

নয়াদিল্লি: সম্প্রতি তফশিলি জাতি ও উপজাতি (এসসি/এসটি) আইন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার ফলে এই বিধি লঘু হয়ে গিয়েছে এবং দেশের বড় ক্ষতি হয়েছে বলে দাবি করল কেন্দ্র। সুপ্রিম কোর্টকে এই ‘ভুল’ সংশোধন করারও আর্জি জানিয়েছে সরকার। আজ সুপ্রিম কোর্টে লিখিতভাবে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে ১৯৮৯ সালের এসসি/এসটি অত্যাচার প্রতিরোধী আইনের ফাঁক পূরণ করেনি। তার বদলে বিচারবিভাগীয় পদ্ধতিতে এই আইন সংশোধন করা হয়েছে।এই রায়ে এসসি/এসটি আইনের বিধি শিথিল হয়ে গিয়েছে। এর ফলে দেশের বড় ক্ষতি হয়েছে। এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই রায়ের ফলে দেশে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ক্রোধ, অস্বস্তি ও পারস্পরিক বিরোধও দেখা দিয়েছে। আমাদের দেশে লিখিত সংবিধান আছে। এই সংবিধান বিচার বিভাগ ও আইন বিভাগের ক্ষমতা আলাদা করে দিয়েছে। এই কাঠামো লঙ্ঘন করা যাবে না।’ গত ২০ মার্চ সুপ্রিম কোর্ট রায় দেয়, এসসি/এসটি আইনে কোনও অভিযোগ দায়ের হলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করা যাবে না। আগে সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে। তারপর প্রয়োজন মনে করলে তবেই গ্রেফতার করা যাবে। এই রায়ের প্রতিবাদে এ মাসের ২ তারিখ ভারত বনধের ডাক দেয় দলিতদের বিভিন্ন সংগঠন। সেই বনধের দিন দেশের বিভিন্ন জায়গায় অশান্তি হয়। অন্তত আটজনের মৃত্যু হয় এবং শতাধিক ব্যক্তি জখম হন। সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় কেন্দ্র। যদিও শীর্ষ আদালত রায় বদল করতে রাজি হয়নি। সেই কারণে ফের আবেদন জানিয়েছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget