এক্সপ্লোর

লালুপুত্রের হুমকি, সুশীল মোদীর ছেলের বিয়েবাড়ি বদল

পটনা: নিরাপত্তার কারণে বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল  মোদীর ছেলের বিয়েবাড়ি বদলানো হল। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে ও বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদবের হমকির জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। উপ মুখ্যমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, সুশীল মোদীর ছেলে উৎকর্ষ ও তাঁর ভাবী স্ত্রী যামিনীর বিয়ের ঠিকানা বদল হয়েছে। রাজেন্দ্র নগরের শাখা ময়দানের বদলে তা অনুষ্ঠিত হবে পটনা বিমানবন্দরের কাছে ভেটেরিনারি কলেজ মাঠে। বলা হয়েছে, যেভাবে জনাকয়েক নেতা আপত্তিকর বিবৃতি দিয়েছেন ও বিয়ে অনুষ্ঠান পণ্ড করবেন বলে হুমকি দিয়েছেন, সে কথা মাথায় রেখে নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত। গত সপ্তাহের শুরুতে তেজপ্রতাপের একটি ভিডিও প্রকাশ্যে আসে, তাতে দেখা যায়, ৩ ডিসেম্বর সুশীল মোদীর ছেলের বিয়েতে হাঙ্গামা করা হবে বলে হুমকি দিচ্ছেন তিনি। ঔরঙ্গাবাদ জেলার এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে লালু পুত্র বলেছেন, সুশীল মোদী আমাকে ওর ছেলের বিয়েতে নেমন্তন্ন করেছে। যদি আমি যাই, তবে পাঁচজনের সামনে ওর মুখোশ খুলে দেব। ওর ঘরে ঢুকে ওকে পেটাব, বিয়েবাড়িতেই জনসভা করব, জিনিসপত্র ভাঙচুর করব। সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তেজপ্রতাপের এই মন্তব্যের কড়া সমালোচনা হয়েছে। সুশীল মোদী নিজে লালুকে অনুরোধ করেছেন ছেলেকে সংযত করতে, যা এ ধরনের উসকানিমূলক কথাবার্তা আর না বলেন। জনৈক স্থানীয় বিজেপি নেতা অনিল সাহনি আবার ঘোষণা করেছেন, কেউ তেজপ্রতাপকে থাপ্পড় কষালে তাঁকে ১ কোটি টাকা দেবেন তিনি। যদিও বিজেপি এই মন্তব্যের বিরোধিতা করেছে, বলেছে, শৃঙ্খলাভঙ্গের কারণে সাহনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget