এক্সপ্লোর

নামমাত্র উপসর্গ থাকলে পরীক্ষা না করেই ছাড়া হবে করোনা রোগীদের, কেন্দ্রের নতুন নির্দেশিকা ঘিরে বিতর্ক

নির্দেশিকায় বলা হয়েছে, যদি তিন দিন জ্বর না থাকে, সে ক্ষেত্রে রোগীকে উপসর্গ দেখা দেওয়ার ১০ দিন পরে ছেড়ে দেওয়া যেতে পারে।

নয়াদিল্লি: করোনা আক্রান্তদের লালারসের পরীক্ষায় মারাত্মক সংক্রমিত অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখজনক হারে হ্রাস পেয়েছে, এমন প্রমাণ না পেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার করোনা রোগীদের ছাড়ার ব্যাপারে নতুন শর্তাবলী প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত রোগীর নমুনায় খুব মৃদু, মৃদু, প্রাক-উপসর্গজনিত ও মাঝামাঝি মাত্রায় জীবাণু সংক্রমণ পাওয়া গিয়েছে, তাঁদের ডিসচার্জের আগে আর পরীক্ষা করার প্রয়োজন নেই।
যদিও বিতর্ক তৈরি হয়েছে কারণ, এর আগে সরকারি নির্দেশেই বলা হয়েছিল যে, ল্যাবরেটরিতে পরীক্ষায় নিশ্চিত কেসগুলির ক্ষেত্রে ১৪তম দিনে একবার এবং তার ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার পরীক্ষা আবশ্যিক। যদি দুবারই রিপোর্ট নেগেটিভ আসে, তাহলেই সেই রোগীকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল থেকে ছাড়া যাবে। নতুন নির্দেশিকা সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব অগ্রবাল বলেছেন, ‘রোগীর ক্লিনিক্যাল অবস্থা বিচার করে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক।’ জানা গিয়েছে, নতুন নির্দেশাবলী ত্রিস্তরীয় স্বাস্থ্য পরিষেবাযুক্ত কেন্দ্রগুলির জন্য প্রযোজ্য হবে এবং রোগীদের স্বাস্থ্য পরীক্ষা অনুসারে মৃদু, মাঝারি ও মারাত্মক বিভাগে ভাগ করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি তিন দিন জ্বর না থাকে, সে ক্ষেত্রে রোগীকে উপসর্গ দেখা দেওয়ার ১০ দিন পরে ছেড়ে দেওয়া যেতে পারে। ছাড়ার আগে রোগীকে আর পরীক্ষা করার প্রয়োজন নেই। ছাড়ার সময় রোগীকে বাড়িতে আরও ৭ দিন কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেওয়া হবে। যদি ছাড়া পাওয়ার পরে তাদের মধ্যে ফের জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তাদের অবিলম্বে কোভিড-কেয়ার কেন্দ্রে যোগাযোগ করতে হবে অথবা জাতীয় হেল্পলাইন নম্বর ১০৭৫-এ ফোন করে সবিস্তারে জানাতে হবে। ১৪ তম দিনে টেলি কনফারেন্সের মাধ্যমে তাঁদের স্বাস্থ্য সম্পর্কে খবর নেওয়া হবে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget