এক্সপ্লোর

এবার কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা!

নয়াদিল্লি: আগামী বছর থেকে এমন এটিএম বসানো হবে যাতে টাকা তোলার জন্য আর এটিএম কার্ডের প্রয়োজন পড়বে না। পিন নম্বর মনে রাখারও প্রয়োজন হবে না। এজন্য দরকার হবে শুধু ফিঙ্গার প্রিন্ট ও চোখের মণির স্ক্যান। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্যাঙ্কগুলি খুব শীঘ্রই বায়োমেট্রিক এটিএমের ব্যবহার শুরু করবে। এ ধরনের মেশিনে ফিঙ্গার প্রিন্ট ও রেটিনার স্ক্যান করে টাকা তোলা যাবে। ২০১৭-র শুরুতেই বায়োমেট্রিক এটিএম পরীক্ষা করে দেখা যাবে। এই পরীক্ষা সফল হলে এ ধরনের এটিএমের সংখ্যা বাড়ানো হবে। গতমাসেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত বাণিজ্যিক, আঞ্চলিক, কো-অপারেটিভ ও পেমেন্ট ব্যাঙ্কগুলিকে বায়োমেট্রিক মেশিন চালু করতে বলেছিল। সেইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত ব্যঙ্কগুলিকে তাদের গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করারও নির্দেশ দিয়েছে। যাতে গ্রাহকরা বায়োমেট্রিক এটিএমের সুবিধা পেতে পারে, সেজন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যেই বায়োমেট্রিক এটিএম নিয়ে আসার উদ্যোগও শুরু করেছে। একটি ব্যাঙ্কের পদস্থ আধিকারিক জানিয়েছেন, কয়েকটি বাছাই করা শহর ও জায়গায় বায়োমেট্রিক এটিএম বসানোর পরিকল্পনা করা হয়েছে। পরে ধীরে ধীরে এর সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। কিন্তু এটা ঠিক যে, আগামী বছরেই বায়োমেট্রিক এটিএম শুরু হয়ে যেতে পারে। ব্যাঙ্কিং সূত্রে খবর, দেশে প্রায় ১০০ কোটি মানুষ আধার কার্ড প্রকল্পে যুক্ত হয়েছেন। বায়োমেট্রিক এটিএমের সুবিধা পেতে গেলে সংশ্লিষ্ট গ্রাহকের আধার নম্বর থাকতে হবে। বায়োমেট্রিক এটিএমে ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের জন্য স্ক্যানার থাকবে। সেইসঙ্গে মেশিনে থাকা ক্যামেরা গ্রাহকের চোখের রেটিনা যাচাই করবে। স্ক্যান সম্পূর্ণ হওয়ার পর এটিএম মেশিন কাজ শুরু করবে এবং গ্রাহক টাকা তুলতে পারবেন।

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget