এক্সপ্লোর

প্রবল আপত্তি, তিন তালাক বিল ‘সংশোধন বা বাতিলের’ জন্য চেষ্টা করবে, জানাল মুসলিম ল বোর্ড

লখনউ: লোকসভায় মুসলিম মহিলাদের বিয়ের অধিকার রক্ষা করার বিল নিয়ে তীব্র আপত্তি জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। আজ লোকসভায় এই বিল পাশ হয়ে গেলেও, এআইএমপিএলবি-র মুখপাত্র মৌলানা খলিল-উর-রেহমান সাজ্জাদ নোমানি বলেছেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে বিলটি সংশোধন, উন্নত বা বাতিল করার জন্য যে পদক্ষেপ করা দরকার, সেটা আমরা করব। এখনই আদালতে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। বিলটি তড়ঘড়ি পেশ করা হয়েছে। বিল পাশ করার আগে বোর্ডের মতামত নেওয়া উচিত ছিল।’ সংসদে বিলটি পাশ হয়ে যাওয়ার পরে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এআইএমপিএলবি-র সদস্য জাফরইয়াব জিলানি। তিনি বলেছেন, ‘সংসদে পাশ হওয়া আইনকে চ্যালেঞ্জ জানানোর রাস্তা সবসময় খোলা আছে। এই আইন সুপ্রিম কোর্টের রায় ও ভারতীয় সংবিধানের বিরোধী হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়াই যায়। আমাদের আইনি কমিটির আহ্বায়ক বলেছেন, আদালতে এই আইনকে চ্যালেঞ্জ জানানো যাবে। সংসদে এই বিল পাশ হওয়ার পর আইনে পরিণত হলেই আমরা পরবর্তী পদক্ষেপ স্থির করব।’ আজই লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গিয়েছে তিন তালাক বিরোধী বিল। এই বিলে তিন তালাকের ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। শিয়া ওয়াকফ বোর্ড এই বিলকে স্বাগত জানিয়ে আরও কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছে। শিয়া ওয়াকফ বোর্ডের সভাপতি ওয়াসিম রিজভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে চিঠি দিয়ে তিন তালাক দেওয়া পুরুষদের ১০ বছরের কারাদণ্ড এবং অপরাধমূলক মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন। অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ডও তিন তালাক বিরোধী বিলকে স্বাগত জানিয়েছে। তবে বিলটি কোরানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া চাই বলেও জানিয়েছে। কিন্তু এআইএমপিএলবি অনড়। জিলানি বলেছেন, ‘আমাদের দাবি ছিল, এআইএমপিএলবি, মুসলিম মহিলাদের সংগঠনগুলির সঙ্গে আলোচনার পরেই বিলটি তৈরি করা উচিত ছিল। কিন্তু তার মানে এই নয়, আমরা এই বিলের বিরোধী। আমরা চাইছিলাম, বিলটা যেন ভারতের সংবিধান, সুপ্রিম কোর্টের রায়, মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিরোধী না হয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget