এক্সপ্লোর

ভাল কাজ না করলে কান মুলে দেব! মহারাষ্ট্রের মন্ত্রীকে শাসন ৯১ বছরের মায়ের!

মুম্বই: মন্ত্রী হয়েছেন বটে, কিন্তু মায়ের কাছে তিনি সেই ছোটটিই রয়ে গিয়েছেন। অন্তত সেটাই মনে করেন তাঁর ৯১ বছর বয়সি মা। তাই মহারাষ্ট্রে দেবেন্দ্র ফঢ়নবীশ সরকারে সদ্য ক্যাবিনেট মন্ত্রী হিসাবে গত শুক্রবার শপথ নেওয়া রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি) সভাপতি মহাদেও জঙ্করের মায়ের হাত থেকে নিস্তার পাওয়ার জো নেই। ছেলের মন্ত্রী হওয়ায় আপ্লুত গুনাবাই জঙ্কর। ৪৯ বছর বয়সি ছেলেকে দু হাত ভরে আশীর্বাদ করেছেন তিনি। কিন্তু সেইসঙ্গে তাঁকে সতর্কও করে দিয়েছেন এই বলে যে, ভাল কাজ করতে না পারলে কিন্তু কান মুলে দেব! শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা অতিথি-অভ্যাগত, মিডিয়ার লোকজনের সামনে মায়ের এমন শাসন কিছুটা অস্বস্তিতে ফেলে দেয় মহাদেওকে। মাথা নীচু করে থাকেন। তবে নিজেই সামলে নিয়ে পরে জানান, তিনি সমাজের যে গরিব, পিছিয়ে থাকা অংশ থেকে উঠে এসেছেন, তাদের কথা সবসময় মাথায় রাখবেন, তাদের জন্য কাজ করবেন। ১৯৬৮ সালে মহারাষ্ট্রের সাতারা জেলার ওয়াধে গ্রামে জন্ম মহাদেওর। ২২ বছর বয়সে একটি শপথ নিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পাশ করা মহাদেও----আমি চিরকুমার থাকব। জীবদ্দশায় নিজের আখের গোছাতে কিছু করব না। মেষপালক, দেশের পিছিয়ে পড়া  মানুষজনকে রাজনীতি সচেতন করে তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাব। সেই শপথ এখনও পালন করেই চলেছেন। এখন দেখার, মা-য়ের নির্দেশ পালনে কী করেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget