এক্সপ্লোর

আহা, ৬০-র দশকে যদি জন্মাতাম! আমির খান

নয়াদিল্লি:  স্বাধীনতা পরবর্তী ৬০-এর দশক। উত্তাল সময় তখন। সমাজ-রাজনীতিতে সেই ভাঙাগড়া, অস্থিরতা, আলোড়নের প্রতিফলন ঘটেছিল শিল্পেও। ভারতের সিনেমা জগতও এর বাইরে ছিল না। রুপোলি পর্দাতেও সেই সময়ের ছায়া পড়েছিল বলিউডের দিকপাল ব্যক্তিত্বদের হাত ধরে। এমনটাই মনে করেন আমির খান। তাঁর মতে ৬০-র দশক ভারতীয় সিনেমার স্বর্ণ যুগ। কে আসিফ, গুরু দত্তের মতো খ্যাতনামা পরিচালকরা ছিলেন তখন।আমির বলছেন, ‘আহা, ওই সময়টায় যদি আমি জন্মাতাম’! আমির বলেছেন, ওই সময়ের পরিচালকরা দেশের উত্তাল অবস্থার ফসল। আর এই সূত্রে ভিন্ন ধরনের চিন্তাভাবনার মিশেল  ভারতীয় সিনেমাকে প্রাণবন্ত করে তুলেছিল। ‘পিকে’ অভিনেতা বলেছেন, ১৯৬০-এর দশক প্রকৃত পক্ষেই দারুন একটা সময়। সামাজিক অস্থিরতা, স্বাধীনতা সংগ্রাম, তারপর দেশভাগ। ওই সময়ের মানুষদের এই সব অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং সেখান থেকেই উঠে আসেন প্রতিভারা। তাই ওই সময়ের লোকজন দারুন সৃষ্টিশীল ছিলেন। সেই সময় সাহির লুধিয়ানভি, মজরু সুলতানপুরীর মতো ব্যক্তিত্বরা ছিলেন তখন.. তাঁরা বামপন্থী মনোভাবাপন্ন ব্যক্তি। আমির  বলেছেন, আমি ভাবি, যদি সেই সময় আমার জন্ম হত। মেহবুব খান সাহেব, কে আসিফ, গুরু দত্তের মতো ব্যক্তিরা সেই উত্তাল সময়ে ছিলেন, তাঁরা ওই সময়ের মধ্য দিয়েই তাঁরা বড় হয়ে উঠেছিলেন। আমার মনে হয়, ওটাই ভারতীয় সিনেমার স্বর্ণ যুগ। কাকা নাসির হুসেনের আত্মজীবনী গ্রন্থের উদ্বোধনী অনুষ্ঠানে এক প্যানেল ডিসকাশনে এ কথা বলেছেন আমির। প্রশ্নোত্তর পর্বে আমির আরও বলেছেন যে, বর্তমান সময়েও ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর সৃষ্টিশীল লোকজন রয়েছেন। তিনি বলেছেন, এখন তো আরও অনেক তরুণ বিভিন্ন গল্প নিয়ে আসছেন, তাঁরা নিজেদের পাশাপাশি দর্শকদের প্রতিও চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। অনেক মানুষ আছেন যাঁরা তাঁদের শিল্পকে ভালোবাসেন। সিনেমার প্রতি নিখাদ ভালোবাসা থেকেই এটা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget