এক্সপ্লোর

কাশ্মীরে ১২ ক্লাসের বোর্ড পরীক্ষায় বসেছে ৯৫ শতাংশ, জঙ্গিদের যোগ্য জবাব দিল পড়ুয়ারা, বললেন জাভরেকর

নয়াদিল্লি: কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মুখের মতো জবাব দিল পড়ুয়ারা। কাশ্মীর উপত্যকায় গত কয়েক মাস ধরে স্কুলগুলি বন্ধ ছিল, ৩০টির বেশি স্কুল পুড়ে ছাই হয়েছে।  কিন্তু সেখানেই গতকাল দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসেছে জম্মু কাশ্মীর, লে ও লাদাখ  মিলিয়ে প্রায় ৯৫ শতাংশ পড়ুয়া। এটাই এক রকমের জোরালো 'সার্জিক্যাল স্ট্রাইক' বলে মন্তব্য করলেন প্রকাশ জাভরেকর। ওরাই জঙ্গিদের উপযুক্ত জবাব দিয়েছে, বলেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী। এটা 'ভারতের জবাব' বলেও উল্লেখ করেন তিনি। বলেন, এই দেশ শিক্ষা, প্রগতিতে বিশ্বাস করে। দেশকে ভেঙে টুকরো করার কোনও চেষ্টাই সফল হবে না, পড়ুয়াদের ব্যাপক সংখ্যায় পরীক্ষায় বসা থেকে সেই বার্তাই দেওয়া গিয়েছে। সেইসঙ্গে জাভরেকর বলেন, ওই বাচ্চারা, তাদের অভিভাবকরাই ভারতের শক্তি। ওদের নিয়ে আমি গর্বিত। শিক্ষাই অগ্রগতির মাধ্যম। ওরা এটা বুঝেছে, সন্ত্রাসবাদীদের যোগ্য প্রত্যুত্তর দিয়েছে। আমরা সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি। কিন্তু পড়ুয়ারা যে জবাব দিল, সেটাও এক ধরনের জোরালো সার্জিক্যাল স্ট্রাইক। এখানে আয়োজিত কলা উত্সবের ফাঁকে তিনি এও জানান, ২০১৭-১৮র পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই সিবিএসই পড়ুয়াদের  ক্ষেত্রে ক্লাস টেনের বোর্ড পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে।  বলেন, এ নিয়ে কোনও বিভ্রান্তির অবকাশই নেই। বর্তমানে রাজ্যের বোর্ডগুলির মাধ্যমে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসছে ২ কোটি ৩০ লক্ষের বেশি পড়ুয়া। সিবিএসই-র অর্ধেক পড়ুয়া পরীক্ষায় বসছে, বাকি অর্ধেক বসে না, তাদের সামনে পরীক্ষা না দেওয়ার অপশন থাকায়।  এবার পরীক্ষায় না বসা সেই ২০ লক্ষ ছেলেমেয়েকেও পরীক্ষায় বসতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget