এক্সপ্লোর

মায়াবতী, অখিলেশ, মুলায়মের নিরাপত্তা সম্পর্কিত সুযোগ-সুবিধায় কোপ আদিত্যনাথ সরকারের

লখনউ:  উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার কোপ মারলেন রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীদের নিরাপত্তা সম্পর্কিত বাড়তি সুযোগ-সুবিধায়। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বিভিন্ন নেতা-নেত্রী যেমন মুলায়ম সিংহ যাদব, অখিলেশ যাদব, মায়াবতী, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব, রামগোপাল যাদব এবং এসপি নেতা শিবপাল যাদব, আজম খানেরা এতদিন পর্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে যেধরনের সুযোগ-সুবিধা পেতেন সেটা আর পাবেন না। তবে বেশ কিছু নেতা-নেত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। তিনি এখন থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা পাবেন। শনিবারই এবিষয়ে সিদ্ধান্ত নেয় আদিত্যনাথ প্রশাসন। গতকালের নিরাপত্তা সংক্রান্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, এডিজি (সিকিউরিটি, গোয়েন্দা) এবং রাজ্যের নবনিযুক্ত ডিজিপি সুলখান সিংহ। শনিবার থেকেই নিরাপত্তা সংক্রান্ত এই নয়া নিয়ম লাগু হয়েছে। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ১৫১জন ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সুবিধা পেতেন। তারমধ্যে ১০৫ জনের ওপর থেকে সুযোগ-সুবিধা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। ৪৬ জনের প্রাপ্য সুযোগ-সুবিধায় ছাঁটাই করা হয়েছে। যেসমস্ত বিশেষ ব্যক্তিদের ওপর থেকে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত সুযোগ-সুবিধা তুলে নেওয়া হয়েছে, তারমধ্যে রয়েছেন বহুজন সমাজবাদী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ সতীশ চন্দ্র মিশ্র। সম্প্রতিই এক বৈঠকের পর যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন এরাজ্যে যাঁরা শুধুমাত্র সম্মানের জন্যে এখনও নিরাপত্তা সংক্রান্ত বাড়তি সুযোগ-সুবিধা উপভোগ করছেন, তাঁরা প্রস্তুত হন এবার সাধারণ জীবনযাপনের জন্যে। এখন থেকে এই নিরাপত্তাকর্মীরা জনসাধারণের স্বার্থে ব্যবহৃত হবে, মন্তব্য করেন আদিত্যনাথ।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget