এক্সপ্লোর

অযোধ্যার মিউজিয়ামে ৭ ফুটের রাম-মূর্তি উদ্বোধন করলেন যোগী, বললেন, সবাই এখানে রামমন্দির চায়

কেন্দ্রে দ্বিতীয়বার মোদি সরকার গঠনের পর আদিত্যনাথের রামমন্দিরে পুজো দিতে আসার বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞ মহল। তিনি বলেন, সকলেই চান এখানে রামমন্দির তৈরি হোক।

অযোধ্যা: লোকসভা ভোটের পর অযোধ্যায় অস্থায়ী রামলালা মন্দিরে প্রথমবার পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে আবারও স্মরণ করিয়ে দিলেন অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির স্থাপনের কথা। কেন্দ্রে দ্বিতীয়বার মোদি সরকার গঠনের পর আদিত্যনাথের রামলালা মন্দিরে পুজো দিতে আসার বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞ মহল। তিনি এদিন বলেন, সকলেই চান এখানে রামমন্দির তৈরি হোক। এদিন, অযোধ্যায় একটি মিউজিয়ামে ৭ ফুটের রামের মূর্তি উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে রাম জন্মভূমি ন্যাসের প্রধান মহান্ত নৃত্য গোপাল দাসের জন্মদিনের অনুষ্ঠানেও যোগ দেন যোগী। সূত্রের খবর, ৭ ফুট লম্বা ওই মূর্তির হাতে আছে তীর-ধনুক। মূর্তির কাঠ আনানো হয়েছে কর্ণাটকের স্টেট আর্টস অ্যান্ড ক্রাফটস মিউজিয়াম থেকে। অন্য একটি সভায় এদিন আদিত্যনাথ বলেন, আগের সরকারগুলি রামের থেকে দূরত্ব বজায় রেখে চলেছে। তিনি অযোধ্যার পূজারিদের ধন্যবাদ জানান তাঁদের আশীর্বাদের জন্য। যোগী বলেন, তাঁদের আশীর্বাদ দ্বিতীয়বার মোদি সরকারকে ক্ষমতায় ফিরতে সাহায্য করেছে। ১৬ জুন নবনির্বাচিত সাংসদদের নিয়ে অযোধ্যা আসছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মনে করা হচ্ছে, রাম মন্দির নির্মাণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্যই তাঁদের অযোধ্যা যাত্রা। তার আগে যোগী আদিত্যনাথের অযোধ্যায় পুজো দিতে আসা ও মন্দির নির্মাণে জোর দেওয়া, মোদি সরকারের উপর রামমন্দির নিয়ে চাপ বাড়াবে বলে মনে করছে, রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget