এক্সপ্লোর

Order on Doctor's Handwriting: যেমন তেমন করে লেখা যাবে না প্রেসক্রিপশন, হাতের লেখা পরিষ্কার ও পাঠযোগ্য হতে হবে, চিকিৎসকদের জন্য এল নির্দেশিকা

Health News: শুধু সাধারণ মানুষই  বলেই নয়, কিছু ক্ষেত্রে চিকিৎসকদের প্রেসক্রিপশনের অর্থ উদ্ধার করতে কালঘাম ছুটে যায় ফার্মাসিস্ট, এমনকি অন্য চিকিৎসকেরও।

নয়াদিল্লি: গাঁটের কড়ি খরচ করে ডাক্তার দেখিয়ে এসেছেন। কিন্তু প্রেসক্রিপশন পড়তে গিয়ে ঘেমেনেয়ে একসা। কখনও না কখনও আমাদের সকলকেই এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। চিকিৎসকদের হাতের লেখা নিয়ে চালু রয়েছে নানা রসিকতাও। সেই আবহেই বিশেষ নির্দেশিকা জারি করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। বলা হয়েছে, পরিষ্কার হরফে প্রেসক্রিপশন লিখতে হবে চিকিৎসকদের, যাতে তা সকলের পাঠযোগ্য হয়। ( Health News)

শুধু সাধারণ মানুষই  বলেই নয়, কিছু ক্ষেত্রে চিকিৎসকদের প্রেসক্রিপশনের অর্থ উদ্ধার করতে কালঘাম ছুটে যায় ফার্মাসিস্ট, এমনকি অন্য চিকিৎসকেরও। প্রেক্রিপশনের লেখা বুঝতে না পেরে বিপদেও পড়তে হয়। আদালত এবং স্বাস্থ্য কর্তৃপক্ষও ইতিমধ্যে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই চিকিৎসকদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। (Order on Doctor's Handwriting)

অতি সম্প্রতি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টও বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করে। প্রেসক্রিপশন পাঠযোগ্য না হলে রোগী ভুল ওষুধ খেয়ে নিতে পারেন, ওষুধের ডোজ গুলিয়ে যেতে পারে এবং তা থেকে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে আদালত। আদালত জানায়, সংবিধানের ২১ নং অনুচ্ছেদের আওতায় পাঠযোগ্য প্রেসক্রিপশন স্বাস্থ্যের অধিকারের মধ্যেই পড়ে।

আর তার পরই ন্যাশনাল মেডিক্যাল কমিশন নয়া নির্দেশিকা জারি করে প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিল। প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে কী করণীয়, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে  ন্যাশনাল মেডিক্যাল কমিশন। বলা হয়েছে—

  • প্রেসক্রিপশনে কোনও অস্পষ্টতা থাকা চলবে না। স্পষ্ট ও পাঠযোগ্য হাতের লেখায় প্রেসক্রিপশন লিখতে হবে।
  • যেমন ইচ্ছে, অস্পষ্ট প্রেসক্রিপশন গৃহীত হবে না, কারণ তাতে এতে রোগীর সুরক্ষার সঙ্গেই আপস করা হবে। 
  • প্রেসক্রিপশন লেখার পদ্ধতি পর্যবেক্ষণ করতে, নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না দেখতে মেডিক্যাল কলেজগুলিতে সাব-কমিটি গড়তে হবে। 
  • স্পষ্ট ভাবে প্রেসক্রিপশন লেখার গুরুত্ব বোঝাতে হবে মেডিক্যাল পড়ুয়াদের। সেটিকে ক্লিনিক্যাল প্রশিক্ষণের মূল অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

যেমন তেমন করে প্রেসক্রিপশন লিখে দিলে ঘোর বিপদ হতে পারে বলে দীর্ঘ দিন ধরেই সওয়াল করে আসছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ব্যাপারে বরাবর সওয়াল করে আসছে। রোগীসুরক্ষা সংক্রান্ত নির্দেশিকায় WHO জানিয়েছে, প্রেসক্রিপশন বুঝতে না পারলে ভুল ওষুধ বা ভুল ডোজ নেওয়ার ঝুঁকি বেড়ে যায়। National Institutes of Health-এর তথ্য অনুযায়ী, প্রেসক্রিপশন সংক্রান্ত ভুলের জেরে বহু ঘটনা ঘটেছে। যাঁরা গুরুতর অসুস্থ, বাড়ির বয়স্করা এতে বিপদে পড়তে পারেন বলে সতর্ক করে তারা। তাই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশিকায় রোগীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget