এক্সপ্লোর

NCERT Book: ‘অপ্রাসঙ্গিক’, ‘জোর করে চাপানো’! পাঠ্যবই থেকে বাদ মহাত্মা, নকশাল আন্দোলন, ফের বিতর্ক

NCERT Text: দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ে এই কাটছাঁট করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে।

নয়াদিল্লি: পাঠ্যবই থেকে মুঘল ইতিহাস বাদ দেওয়া হয়েছে আগেই। এ বার মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা কিছু অংশও বাদ দিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের নিষিদ্ধ হওয়ার পর্বও কার্যত উড়ে গেল বইয়ের পাতা থেকে। যদিও এই সিদ্ধান্ত হালফিলের নয়, গতবছরের বলে দাবি NCERT-র। বিষয়টিকে নিয়ে খামোকা জলঘোলা হচ্ছে বলে দাবি তাদের। তাতে আরও হাওয়া পাচ্ছে বিতর্ক (NCERT Book)। 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ে এই কাটছাঁট NCERT-র

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ে এই কাটছাঁট করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, ‘গান্ধীজির মৃত্যু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির উপর অভূতপূর্ব প্রভাব ফেলেছিল’, ‘গান্ধীজি হিন্দু-মুসলিম ঐক্য চাইতেন। তাতেই হিন্দু চরমপন্থীরা ক্ষুব্ধ হন’, ‘রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের মতো সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছিল‘, এমনই কিছু অংশ বাদ পড়েছে বলে।

যদিও NCERT-র দাবি, এ বছর এই পরিবর্তন ঘটানো হয়নি। গত বছর জুনে কিছু রদবদল করা হয়েছিল। NCERT-র দাবি, যে অংশ গুলি ‘অপ্রাসঙ্গিক’, ‘চাপিয়ে দেওয়া’ বলে মনে হয়েছে, সেগুলিকেই বাদ দেওয়া হয়েছে। গুজরাত দাঙ্গা, ঠান্ডা যুদ্ধ, নকশাল আন্দোলনের মতো আরও বেশ কিছু অংশ বাদ গিয়েছে বই থেকে। যদিও মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা কিছু অংশ বাদ দেওয়ার কথা NCERT উহ্যই রেখেছিল বলে অভিযোগ। কেন বিষয়টি জানানো হল না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি NCERT-র ডিরেক্টর দীনেশ সাকলানি।

আরও পড়ুন: Supreme Court : কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে মোদি সরকার ? বিরোধীদের আবেদনে কী বলল সুপ্রিম কোর্ট ?

NCERT-র ওয়েবসাইটে শুধু বলা হয়েছে, ‘কোভিড অতিমারিতে পড়ুয়াদের চাপ কমাতেই কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। ২০২০-র জাতীয় শিক্ষা নীতিও বোঝা কমানোর কথা বলেছিল, যাতে পড়ুয়ারা সৃজনশীল হতে পারে, অন্য আগ্রহ নিয়ে চর্চা করতে পারে। তাই সব ক্লাসের, সব পাঠ্যবইতেই কাটছাঁট করা হয়েছে’।

NCERT-র কাটছাঁটের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে

যদিও নামপ্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যক্রম সাজানোর কাজ এখনও শেষ হয়নি। সেই অনুযায়ী নতুন পাঠ্যবই আনতে আনতে ২০২৪ হয়ে যাবে। তাই NCERT-র কাটছাঁটের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে।

তবে NCERT-র দাবি, খামোকা বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে। আগামী এক-দু'দিনের মধ্যেই এ নিয়ে জারি করা হবে বিজ্ঞপ্তি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget