এক্সপ্লোর

NCERT Books: বাদ মুঘল, সুলতানদের ইতিহাস, যুক্ত হল কুম্ভমেলার কাহিনি, পাঠ্যবইয়ে কাটছাঁটে ফের বিতর্ক

Distortion of History: ২০২৫-’২৬ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণির সমাজ বিজ্ঞান বইয়ে কাটছাঁট করা হয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: পাঠ্যবই থেকে মুঘলদের কাহিনি বাদ দেওয়াকে ঘিরে ফের বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনস্থ National Council of Educational Research and Training (NCERT). সপ্তম শ্রেণির সমাজ বিজ্ঞানের বই থেকে মুঘল, দিল্লির সুলতানদের গোটা অধ্যায় তারা ছেঁটে ফেলেছে। পরিবর্তে বইয়ে জায়গা পেয়েছে কুম্ভমেলার কাহিনি। আর সেই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। (NCERT Books)

২০২৫-’২৬ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণির সমাজ বিজ্ঞান বইয়ে কাটছাঁট করা হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির সুলতান এবং মুঘলদের নিয়ে লেখা গোটা অধ্যায়ই বাদ দেওয়া হয়েছে বলে খবর। পরিবর্তে সেখানে মৌর্য, সাতবাহন, শুঙ্গ সাম্রাজ্য ঢোকানো হয়েছে। তাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় রীতিনীতির বিশদ ব্যাখ্যা রয়েছে বইয়ে। (Distortion of History)

মধ্যযুগের ভারতকে চিনতে এতদিন সুলতান, মুঘলদের সঙ্গে পরিচিত করে তোলা হতো পড়ুয়াদের। কিন্তু নয়া যে বই আনা হয়েছে, তাতে গুপ্তযুগ পর্যন্তই ইতিহাস লেখা রয়েছে। প্রায় ১ হাজার বছরের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস পাল্টে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, ‘How the Land Becomes Sacred’ নামের একটি অধ্যায় যুক্ত করা হয়েছে, যাতে ভারতের তীর্থক্ষেত্রগুলির উল্লেখ রয়েছে। কুম্ভমেলার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে সেখানে। এর আগেও বার বার NCERT-র বিরুদ্ধে ইতিহাস বিকৃত করার, শিক্ষার গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। নতুন করে সেই বিতর্ক মাথাচাড়া দিল। 

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর বক্তব্য, ‘সপ্তম শ্রেণির সমাজ বিজ্ঞান বইয়ে মুঘল এবং দিল্লির সুলতানদের অধ্যায় বাদ দিয়েছে NCERT. পরিবর্তে প্রাচীন রাজবংশ এবং ‘পবিত্র ভূগোল’ আনা হচ্ছে। ইতিহাসের ব্যাখ্যা ভিন্ন হতেই পারে, কিন্তু ঐতিহাসিক তথ্য মুছে ফেলা যায় না। মুঘলদের বাদ দিয়ে মধ্যযুগর ইতিহাস লিখলে ইতিহাস বিকৃতি হয়। মনে রাখবেন, ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি ঘটে- আজ যারা ইতিহাস মুছে ফেলছে, একদিন তাদেরও বাদ দেওয়া হতে পারে’। CBSE বোর্ডের প্রায় ৩০ হাজার স্কুলে NCERT-র বই পড়ানো হয় পড়ুয়াদের।

NCERT-র গণিতের বই নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। কারণ চতুর্থ শ্রেণির বইয়ে গণ্ডারের দু'টি শিং আছে বলে দেখানো হয়েছে। বাস্তবে ভারতীয় গণ্ডারদের একটিই শিং আছে। বিলুপ্ত হওয়ার মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছিল তাদের। সংরক্ষণে উদ্যোগী হওয়ায় অসমের কাজিরাঙা অরণ্যে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। পড়ুয়াদের ভুল তথ্য পড়ানো হচ্ছে কেন, প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

Education Loan Information:
Calculate Education Loan EMI

Input By : https://bengali.abplive.com/news/pegasus-spyware-supreme-court-says-using-spyware-for-national-security-is-not-wrong-unless-it-targets-civil-society-1132930
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget