এক্সপ্লোর

বিহারে পাল্টে গেল রসায়ন, নীতীশ এখন ছোট শরিক, তিনিই কি থাকবেন মুখ্যমন্ত্রী, উঠছে প্রশ্ন  

কৈলাস বিজয়বর্গীয় তাৎপর্যপূর্ণভাবে ইতিমধ্যেই বলেছেন, নরেন্দ্র মোদির ভাবমূর্তি তাঁদের ভোটে জিতিয়েছে।

  পটনা: বিহার ভোটের আগে বিজেপি একাধিকবার প্রকাশ্যে জানিয়েছে, নীতীশ কুমারের নেতৃত্বেই এবারের ভোটে লড়ছে তারা। চিরাগ পাসওয়ানের এলজেপির সঙ্গে নীতীশের ঝগড়ার পরেও তারা জেডিইউয়ের পাশে দাঁড়িয়ে চিরাগকে ধমকধামক দিয়েছে। কিন্তু তখন নীতীশ ছিলেন বড় শরিক, বিজেপি অধমর্ণ। কিন্তু বিহার ভোটের ফল যেদিকে যাচ্ছে, তাতে পরিষ্কার হিসেব পালটাচ্ছে। জেডিইউকে পিছনে ফেলে রাজ্যে এনডিএর বৃহত্তম দল হচ্ছে বিজেপি। এখন প্রশ্ন, নতুন পরিস্থিতিতে নীতীশই কি মুখ্যমন্ত্রী থাকবেন, নাকি বিজেপি তাদের দাবি পেশ করবে? নীতীশ আগেই জানিয়েছেন, এটাই তাঁর শেষ ভোট। এক সঙ্গে বলেছেন, সব ভাল যার শেষ ভাল। কথা হল, নীতীশের শেষটা কি সত্যিই তেমন ভাল হতে চলেছে? বিজেপি যদি বিহারে এনডিএর বড় শরিক হয়, তবে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার দাবি কি তারা মানবে? ভোট গণনা যে দিকে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে, জেডিইউ পঞ্চাশের আশেপাশে থেমে যাবে, বিজেপি পার হতে পারে পঁচাত্তর। এই পরিস্থিতিতে ছোট শরিকের মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তারা কি আদৌ মানবে? ২০১৩ সালে ১৭ বছরের জোট ভেঙে এনডিএ ছেড়েছিল জেডিইউ। রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকেই তখন বলেছিলেন, বিহারে যেভাবে বিজেপি এতদিন  নীতীশকে এগিয়ে দিয়ে নিজেরা ইচ্ছাকৃতভাবে ব্যাকফুটে থেকেছে, তাতে রাজ্যে দলের সম্ভাবনার পায়ে নিজেরাই কুঠারাঘাত করেছে তারা। এখন জেডিইউয়ের হাত ছেড়ে তারা স্বাধীনভাবে এগোবে, আর জোটের বাধ্যবাধকতা থাকবে না। ২০১৫-র বিধানসভা ভোটে জেডিইউ আরজেডির হাত ধরে, বিজেপি ছিল এলজেপির সঙ্গে। কিন্তু ভোটের ফলে দেখা যায়, বিজেপি জোট পিছিয়ে পড়েছে, ক্ষমতায় আসে জেডিইউ-আরজেডি জোট। কিন্তু ২ বছরের মাথায় আরজেডির হাত ছেড়ে ফের এনডিএতে ফিরে আসেন নীতীশ। তখন থেকে বিহারের এনডিএতে নীতীশই শেষ কথা। তাঁর দাবি মেনে রাজ্যে পুরনো শরিক এলজেপির হাত ছেড়েছে বিজেপি। প্রকাশ্যে চিরাগ পাসওয়ানকে বকাঝকাও করেছে। কিন্তু নীতীশ ও তাঁর সঙ্গীদের সন্দেহ ছিল, বিজেপি এ সব ওপর ওপর করছে, ভেতরে চিরাগকে মদত দিচ্ছে তারা, যাতে তিনি নীতীশের ভোট ব্যাঙ্কে ভাঙন ধরাতে পারেন, জেডিইউ যাতে ছোট শরিকে পর্যবসিত হয়, বিজেপি যাতে তাঁর ওপর জোর ফলাতে পারে। এবারের ভোটের ফল বলছে, নীতীশ পিছিয়ে পড়েছেন, বিহারে সব থেকে বড় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয় তাৎপর্যপূর্ণভাবে ইতিমধ্যেই বলেছেন, নরেন্দ্র মোদির ভাবমূর্তি তাঁদের ভোটে জিতিয়েছে। সন্ধের মধ্যে তাঁরা সরকার গড়া ও সরকারে কে নেতৃত্ব দেবেন তা ঠিক করবেন। তবে নতুন কাউকে তাঁরা মুখ্যমন্ত্রী হিসেবে ভাবছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি তাদের প্রতিশ্রুতি রাখবে, নীতীশই মুখ্যমন্ত্রী হবেন। রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল বলেছেন একই কথা। প্রায় এমনই পরিস্থিতি দেখা দিয়েছিল মহারাষ্ট্র ভোটের সময়। এনডিএ জোটে বড় শরিক বিজেপিকে মুখ্যমন্ত্রীর আসন ছাড়তে চায়নি শিবসেনা, তারা মুখ্যমন্ত্রী পদে রোটেশন চেয়েছিল। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া বিজেপি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চায়নি। এই নিয়ে ঝামেলার জেরে বিজেপির সব থেকে পুরনো শরিক শিবসেনা শেষ পর্যন্ত এনডিএ ছেড়ে যায়। ইউপিএতে ঢুকে এনসিপি-কংগ্রেসের হাত ধরে সরকার গড়েছে তারা। বিহারের কিসসা কুর্সি কা সেদিকে এগোবে কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget