এক্সপ্লোর

গরিবদের সাহায্য করতে ভারতের ৬৫০০০ কোটি টাকা লাগবে, রাহুলের সঙ্গে আলোচনায় রাজন

রাহুল জানতে চান, বর্তমান পরিস্থিতিতে গরিবদের সাহায্য করতে হলে কত অর্থের প্রয়োজন। অতিমারীর এই চলতি অধ্যায়ে ভারতের এজন্য ৬৫০০০ কোটি টাকা লাগবে এবং ভারতের মোট জিডিপি মাথায় রাখলে এর আয়োজন করা সম্ভব বলে অভিমত জানান রাজন।

নয়াদিল্লি: খুব বেশিদিন সমাজের সব স্তরের মানুষকে মদত দিয়ে যাওয়ার সামর্থ্য ভারতের নেই। লকডাউন তুলে নেওয়ার ব্যাপারে ভারতকে ‘আরও পরিণতমনস্কতা’ দেখানোর পরামর্শ দিলেন রঘুরাম রাজন। ‘ধাপে ধাপে মাত্রা বেঁধে’ দেশের অর্থনীতির দরজা খোলার কথাও বলেছেন তিনি। নোভেল করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে গত ২৪ মার্চ থেকে চালু হওয়া লকডাউনের মেয়াদ ৩ মে শেষ হওয়ার পর আবার বাড়বে কিনা, তা নিয়ে জল্পনা চলছে। এই প্রেক্ষাপটেই অর্থনীতির ওপর কোভিড-১৯ এর প্রভাব নিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে অনলাইনে আলোচনায় এই অভিমত জানান রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। রাহুল জানতে চান, বর্তমান পরিস্থিতিতে গরিবদের সাহায্য করতে হলে কত অর্থের প্রয়োজন। অতিমারীর এই চলতি অধ্যায়ে ভারতের এজন্য ৬৫০০০ কোটি টাকা লাগবে এবং ভারতের মোট জিডিপি মাথায় রাখলে এর আয়োজন করা সম্ভব বলে অভিমত জানান রাজন। কংগ্রেসের সোস্যাল মিডিয়া হ্যান্ডলে এমন মতামত বিনিময় প্রক্রিয়া প্রথম। রাজন বলেন, অর্থনীতির ক্ষেত্রটি খুলে দেওয়ার ব্যাপারে আমাদের আরও বুদ্ধিমত্তা দেখিয়ে সীমিত মাত্রায়, যদিও যতটা দ্রুত সম্ভব তাকে চালু করতে হবে, যাতে লোক কাজ পেতে শুরু করে। সর্বস্তরের মানুষকে খুব বেশিদিন মদত দিয়ে চলার ক্ষমতা আমাদের নেই। তুলনামূলক ভাবে গরিব দেশ বলে লোকে খানিকটা কম সঞ্চয় দিয়েই শুরু করে। চিরকালের জন্য লকডাউন রেখে দেওয়া খুব সহজ, কিন্তু অবশ্যই অর্থনীতির স্বার্থে তা চালিয়ে যাওয়া যায় না। রাহুল বলেন, পরিকাঠামো মানুষে মানুষে সংযোগ ঘটায়, সুযোগ তৈরি করে, কিন্তু বিভাজন, ঘৃণার পরিবেশ থাকলে মানুষ বিচ্ছিন্ন হয়। দেশে ঘৃণা, বিভাজনের আবহ রয়েছে, এটা বড় সমস্যা তৈরি করে। রাহুলের কথায় সহমত হয়ে রাজন বলেন, সামাজিক সম্প্রীতি মানুষের মঙ্গল করে। সকলের মধ্যে এই অনুভূতি থাকাটা অবশ্যই দরকার যে, তারা গোটা সিস্টেমের সমান ভাগীদার। বিশেষত, এমন একটা সময়, যখন সামনে এত বড় চ্যালেঞ্জ, তখন তো আমরা বিভাজনে দ্বিধাবিভক্ত হয়ে থাকতে পারি না। পাশাপাশি আলাপচারিতায় আস্থার আবহ তৈরি করতে আমেরিকায় যেমন কথা হচ্ছিল, সেভাবে ভারতকে দৈনিক ২০ লক্ষ করে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা করাতে হবে বলেও মনে করেন রাজন। বলেন, বিরাট জনসংখ্যার চ্যালেঞ্জ সামলাতে হলে ভারতকে ব্যাপক সংখ্যায় টেস্ট করিয়ে যেতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget