এক্সপ্লোর

NEET Paper Leak Case:নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এবার কি মহারাষ্ট্র-যোগ? জিজ্ঞাসাবাদ ২ শিক্ষককে

Maharashtra Connection: নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় শুধু বিহার নয়, এবার যোগসূত্র পাওয়া গেল মহারাষ্ট্রেরও। এই মর্মে পশ্চিমের এই রাজ্যের দুজন শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হয়।

নয়াদিল্লি: নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় শুধু বিহার নয়, এবার যোগসূত্র পাওয়া গেল মহারাষ্ট্রেরও (NEET Paper Leak Case)। এই মর্মে পশ্চিমের এই রাজ্যের দুজন শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হয়। সূত্রের খবর, ওই দুই শিক্ষকের নাম সঞ্জয় তুকারাম জাধব এবং জালিল উমরখান পাঠান। নান্দেদের সন্ত্রাসদমন স্কোয়াড দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর।তাঁরা জেলা পরিষদ স্কুলে পড়াতেন, লাতুরে বেসরকারি কোচিংও চালাতেন।

কী কী ঘটল?
কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে প্রয়োজনে দুই শিক্ষককে ফের ডাকা হতে পারে বলে খবর। নিট এবং ইউজিসি-নেট নিয়ে হালে যে সব ঘটনা ঘটেছে, তাতে তামাম ভারতের শিক্ষামহল টালমাটাল শুরু হয়ে যায়। আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এই নিয়ে তদন্ত চলছে। পড়ুয়া-স্বার্থ ও তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখে গত কাল রাতেই সরকারের তরফে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়। ইউজিসি-নেটে অনিয়মের তদন্তও করছে সিবিআই। অভিযোগ, ডার্ক নেটে এই পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে গিয়েছিল।

এখনও পর্যন্ত...
হালেই জানা গিয়েছিল, নিট-ইউজি পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত সন্দেহে ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করে বিহার পুলিশ। এখন 'সলভার গ্যাং' অর্থাৎ যারা প্রশ্নপত্র ফাঁস এবং ভুয়ো পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে পাঠিয়েছিল, তাদের খোঁজে তোলপাড় চলছে। গত কাল, শনিবার, পরীক্ষা আয়োজক সংস্থার প্রধানকে বদলেছে সরকার। নিটে অনিয়ম খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠন করা হয়েছে। গত ৫ মে অন্তত ২৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু, গত ৪ জুন এর ফলপ্রকাশের পর প্রশ্নপ্ত্র ফাঁস এবং ১৫০০-রও বেশি পড়ুয়াকে গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। আজ, অন্তত ১৫০০ পরীক্ষার্থীর পুনরায় নিট দেওয়ার কথা। সাতটি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা আয়োজক সংস্থা গ্রেস মার্কস বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পুর্নপরীক্ষারও সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল আজ। কিন্তু গত কাল, অর্থাৎ শনিবার রাতে সেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সঙ্গে এও জানায়, পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। বাতিল হয়েছে ইউজিসি নেটও।

আরও পড়ুন:পরীক্ষাতে না বসেই চাকরি ! পুলিশের দ্বারস্থ খোদ যুবকই

  

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
El Nino : ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?
ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?
Moon Soil: চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Bangladesh Unrest : দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget