এক্সপ্লোর

Recruitment Scam: পরীক্ষাতে না বসেই চাকরি ! পুলিশের দ্বারস্থ খোদ যুবকই

Food SI Recruitment Scam: ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগকারী যুবক কখনও পরীক্ষাতেই বসেননি, করেননি ফর্ম ফিলাপ। কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত মেধা তালিকায় তাঁর নাম।

করুণাময় সিংহ, মালদা:  রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির তর্জা তুঙ্গে। সম্প্রতি সর্বভারতীয় স্তরে নিটে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে সারা দেশ উত্তাল। এবার রাজ্যে আবারও প্রকাশ্যে এল নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) নজির। মালদার চাঁচোল থানায় জমা পড়েছে অভিযোগ। ফর্ম ফিলাপ না করে, পরীক্ষা না দিয়েই মেধা তালিকায় নাম উঠেছে মালতিপুরের বাসিন্দা গোলাম সারোওয়ার আলম সিদ্দিকীর। এমনকী সেই জন্য সাত লক্ষ টাকার দাবিও করা হয় তাঁর কাছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঁচোলের এক প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক পরিমল কুন্ডুর সঙ্গে তাঁর বিবাদ চরমে ওঠে। ঘটনা কী ?

ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগকারী যুবক কখনও পরীক্ষাতেই বসেননি, করেননি ফর্ম ফিলাপ। কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত মেধা তালিকায় তাঁর নাম। প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের কারসাজিতে এই ধরনের জালিয়াতির ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার চাঁচোলে। মালতিপুরের বাসিন্দা গোলাম সারোওয়ার আলম সিদ্দিকী চাঁচোল থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, নদীয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমল কুন্ডু ২০১৭ সাল নাগাদ চাঁচোলের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহ-শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার সঙ্গে পরিমল কুণ্ডুর পরিচয় হয়। পরিমল তাঁকে প্রলোভন দেন ২০১৮ সালের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তাঁর চাকরি করে দেবেন। পরিবর্তে তাঁকে চাকরি হওয়ার পর সাত লক্ষ টাকা দিতে হবে।

গোলাম সারোয়ার সিদ্দিকীকে পরিমল আরো বলেন যে তিনিও এইভাবে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। আরও অনেককেই চাকরি করে দিয়েছেন। প্রমাণস্বরূপ বেশ কিছু ব্যক্তির জয়েনিং লেটারও দেখান। সেই সময় অভিযোগকারী বলেন, তিনি তো পরীক্ষাতেই বসেননি, সেক্ষেত্রে কীভাবে তিনি চাকরি করবেন আর কীভাবেই বা ওয়েবসাইটে তাঁর নাম দেখাবে ?

তারপর জুন মাসের ১৪ তারিখে অভিযোগকারীর চক্ষু চড়কগাছ হয়ে যায়। পরিমল কুণ্ডুর সহযোগী পরিচয়ে একটি নম্বর থেকে ফোন আসে অভিযোগকারীর কাছে। জানানো হয় ফুড সাব ইন্সপেক্টরের ২০১৮ সালের তালিকায় তাঁর নাম উঠে গেছে। দেওয়া হয় একটি রোল নম্বর। অভিযোগকারী ওয়েবসাইটে যাচাই করে দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে পরিমল কুণ্ডু এবং আরো বেশ কয়েকটি নম্বর থেকে আধিকারিকদের পরিচয় দিয়ে বারবার ফোন আসে অভিযোগকারীর কাছে। তাঁর কাছে টাকার দাবি করা হয়। তিনি অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি করতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

শুক্রবার সমগ্র ঘটনা নিয়ে চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোলাম সারওয়ার আলম সিদ্দিকী। সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ওই যুবক। গোলাম সারোয়ার আলম সিদ্দিকী এই প্রসঙ্গে বলেন, 'মাঝে ঈদের জন্য আমি অভিযোগ করিনি। আজ স্বেচ্ছায় এসে অভিযোগ করলাম। এই পরিমল কুণ্ডুর সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছে। আমি বারবার বলছি আমি এইভাবে চাকরি করতে চাই না। কিন্তু তারা আমার কাছে টাকার দাবি করছে এবং হুমকি দিচ্ছে। আমি কোনওরকম পরীক্ষা দিইনি। এরা এইভাবে অনেক চাকরি করিয়েছে বলে দাবি করেছে। আমি চাই পুলিশের তদন্ত করে এই দুর্নীতির পর্দা ফাঁস করুক। তদন্তের জন্য আমি সমস্ত রকম সহযোগিতা করব।"

আরও পড়ুন: Bangaon News: বনগাঁয় ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপ্রহার। ABP Ananda Live

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget