এক্সপ্লোর
বড় খবর ! প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে গেল অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2026

বড় খবর ! প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে গেল অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2026
Source : ABPLive
নয়াদিল্লি : প্রশ্ন ফাঁসের জের, অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই সিদ্ধান্ত নিয়েছে। গত ৩ মে এই পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় বসেছিলেন প্রায় ২২ লক্ষ প্রার্থী । এই পরীক্ষা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। ‘গেস পেপার’ ফাঁসের অভিযোগ সামনে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে National Testing Agency (NTA)। কেন্দ্র ইতিমধ্যেই এই বিষয়ে সিবিআই তদন্তের ভাবনাচিন্তা করছে। কবে ফের পরীক্ষা, শীঘ্রই জানাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 'দ্বিতীয়বার ইস্যু হবে অ্যাডমিট। নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পরীক্ষার জন্য বাড়তি ফি দিতে হবে না' জানিয়েছে NTA।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)আরও পড়ুন
Advertisement
সেরা শিরোনাম
খবর
আন্তর্জাতিক
জেলার
জেলার
Advertisement























