এক্সপ্লোর

Netflix Lawsuit Case: আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সও আপনাকে দেখছে? মারাত্মক অভিযোগ, আমেরিকার আদালতে মামলা

Netflix Spying on Users: নেটফ্লিক্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। মামলা হল আমেরিকায়। তথ্যচুরি থেকে নজরদারি চালানোর অভিযোগ।

নয়াদিল্লি: লুকিয়ে গ্রাহকের গতিবিধির উপর নজরদারি চালানোর অভিযোগ। এবার কাঠগড়ায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix). গ্রাহকের অনলাইন গতিবিধির উপর নজরদারি চালানো থেকে সম্মতি ছাড়া গ্রাহকের ডেটা চুরির অভিযোগও উঠল তাদের বিরুদ্ধে। সেই মর্মে মামলা দায়ের হল আদালতে। ( Netflix Spying on Users)

নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

ডিজিটাল যুগে শুধুমাত্র মেটা, ইউটিউব নয়, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির উপর নির্ভরশীলতা বাড়ছে মানুষের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ, ডেটা চুরির মতো ঘটনা। মেটা, ইউটিউবের বিরুদ্ধে এমন ভূরি ভূরি অভিযোগ রয়েছে। সেই তালিকায় এবার নাম উঠল নেটফ্লিক্সের। আমেরিকার টেক্সাসে তাদের বিরুদ্ধে মামাল দায়ের হল। (Netflix Lawsuit Case)

আরও পড়ুন: ফের বিয়ে ভাঙছে বলিউডে? ব্যবসায়ী স্বামীকে ‘আনফলো’ করলেন বাঙালি নায়িকা, জল্পনা তুঙ্গে

টেক্সাস প্রদেশের সরকারই নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুধু নজরদারি চালানো, ডেটা চুরিই নয়, অসৎ উপায়ে নেটফ্লিক্সের প্রতি গ্রাহকদের আসক্ত করে তোলা, বিশেষ করে শিশুদের মধ্যে আসক্তি বাড়িয়ে তোলায় অভিযুক্ত নেটফ্লিক্স। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের দফতর থেকে মামলাটি দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষমতায় এসেই ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ ‘থালাপতি’ বিজয়ের, জানালেন, মন্দির-মসজিদ-গির্জার কাছে…

নেটফ্লিক্সের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

বলা হয়েছে, সোজা হিসেব নেটফ্লিক্সের, বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে এবং পরিবারের লোকজনকে স্ক্রিনে আটকে রাখা। আর সেই সময় প্রয়োজনীয় ডেটা হাতিয়ে নেওয়া। লাভজনক মূল্যে পরে সেই ডেটা বিক্রি করা হয়। অভিযোগপত্রে একেবারে স্পষ্ট ভাষায় বলা হয়, ‘আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সও আপনাকে দেখছে’।

অভিযোগপত্রে ‘ডার্ক প্যাটার্নে’রও উল্লেখ রয়েছে। প্রযুক্তির দুনিয়ায় এই শব্দবন্ধ অত্যন্ত পরিচিত। এর আওতায় কোনও অ্যাপ বা প্রযুক্তি পরিষেবার ভিতরে নির্দিষ্ট প্যাটার্ন লুকিয়ে থাকে, যা অত্যন্ত সূক্ষ্ম, নজরে পড়ে না। আর ওই প্যাটার্নই গ্রাহকদের তথ্য সংগ্রহে সাহায্য় করে প্রযুক্তি সংস্থাগুলিকে। সেই তথ্য বেচে বাড়তি মুনাফা লাভ করে তারা।

কী ভাবে গ্রাহকের সততার সুযোগ নেওয়া হয়? 

উদাহরণ স্বরূপ বলা যায়, দৈনন্দিন জিনসপত্রের কোনও অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করছেন হয়ত। সেক্ষেত্রে কোন ফোন থেকে ওই অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করছেন, তা গুরুত্বপূর্ণ। আইফোন বা অ্যাপলের কম্পিউটার ব্যবহার করলে, সেই সব গ্রাহককে বিত্তবান বলে ধরা হয়। তাঁদের সামনে যে সব পণ্য তুলে ধরা হয়, তার দাম তুলনামূলক বেশি। একই ভাবে, অনলাইন স্ট্রিং প্ল্যাটফর্মের স্ক্রিনে যদি চোখ আটকে থাকে কারও, সেক্ষেত্রে অজান্তেই ফাঁদে  পা দেওয়া হয়ে যায়। সাবস্ক্রিপশনের ফাঁদ থেকে বেরনো যায় না যেমন, তেমনই প্রয়োজনের তুলনায় বেশি টাকার সাবস্ক্রিপশন নিতেও দ্বিধা করেন না মানুষজন। পাশাপাশি, গ্রাহকের অনলাইন গতিবিধি, পছন্দ-অপছন্দ, সব ডেটাও হাতিয়ে নেওয়া যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

কীভাবে নজরদারি চালানো হয়?

নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলায় ‘ডার্ক প্যাটার্ন’ বলতে কী বোঝানো হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, কোনও সিনেমা বা সিরিজ দেখার পর, একই ঘরানার অন্য সিনেমা বা সিরিজ দেখার সুপারিশ করছে নেটফ্লিক্স। অর্থাৎ কিছু না জানিয়েই, গ্রাহকের প্রোফাইল গড়ে তোলে নেটফ্লিক্স। কী দেখা উচিত, তা গ্রাহকের উপর চাপিয়ে দেওয়া হয়। ফলে গ্রাহকের পছন্দ-অপছন্দের রেকর্ডও থাকে তাদের কাছে। যে কারণে প্রত্যেকের নেটফ্লিক্স হোম-স্ক্রিন পৃথক হয়।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নেটফ্লিক্সের মুখপাত্র যদিও অভিযোগ অস্বীকার করেছেন। ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে সত্যিই কি নেটফ্লিক্স গ্রাহকদের দেখছে? জবাব হ্যাঁ এবং না, দুই-ই হতে পারে। কারণ নেটফ্লিক্স আলাদা করে আমাদের টিভি বা ল্যাপটপে ক্যামেরা বসায় না। তবে ক্যামেরা না বসালেও, গ্রাহকের উপর নজরদারি সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের যুক্তি, গতিবিধি দখদর্পণে রাখাও নজরদারির গোত্রে পড়ে। কে কোন ধরনের সিনেমা বা সিরিজ দেখছেন, কোথায় পজ় করছেন, কোথায় রিপিট করছেন, কত তাড়াতাড়ি দেখছেন, দিনের কোন সময়ে দেখছেন, সপ্তাহের কোন কোন দিন বেশি সময় কাটাচ্ছেন স্ক্রিনে, কতক্ষণ দেখছেন, তা নখদর্পণে নেটফ্লিক্সের। প্রচুর ডেটা সংগ্রহ করে গ্রাহকের প্রোফাইল তৈরি করে তারা, যা বিক্রি করে মুনাফা অর্জন করা আইন বহির্ভূত বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা কোন দিকে এগোয়, তা-ই দেখার।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget