এক্সপ্লোর

NEET UG Results 2024: শনিবার দুপুরে NEET UG-র সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ, পরীক্ষা কেলেঙ্কারিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court on NEET: বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়, বিচারপতি জেপি পর্দিওয়ালা এবং বিচারমতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রত্যেক শহর এবং প্রত্যেক পরীক্ষাকেন্দ্র ধরে ধের রেজাল্ট প্রকাশ করতে হবে বলে জানাল শীর্ষ আদালত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA), যারা NEET UG নেওয়ার দায়িত্বে, তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ রেজাল্ট আপলোড করতে বলা হয়েছে। শনিবার দুপুর ১২টার মধ্যে রেজাল্ট আপলোড করতে হবে। (NEET UG Results 2024)

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়, বিচারপতি জেপি পর্দিওয়ালা এবং বিচারমতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দেওয়া হয়েছে। NEET UG পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির যে ভূরি ভূরি অভিযোগ উঠেছে, সেই নিয়ে শুনানি চলছিল আদালতে, তাতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করতে বলা হলেও, পরীক্ষার্থীদের পরিচয় প্রকাশ করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। (Supreme Court on NEET)

পাশাপাশি, বিহারের কাছ থেকেও NEET UG নিয়ে রিপোর্ট চেয়েছে আদালত।  কারণ বিহার পুলিশই প্রথম এই সংক্রান্ত মামলা দায়ের করে, যার দরুণ গোটা দেশে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বলে খোলসা হয়। ঝাড়খণ্ড, গুজরাত, দিল্লি এবং মহারাষ্ট্রে পরীক্ষার প্রশ্নপত্র চক্রের পর্দাফাঁস হয়। কোটি কোটি টাকা লেনদেনের খবর উঠে আসে। 

আরও পড়ুন: Dibrugarh Express Derailed: উত্তরপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা, বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেসের ১২ কামরা, বহু হতাহতের আশঙ্কা

এবছরের NEET UG পরীক্ষার ফলাফল বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার দাবি উঠছে। সেই নিয়ে একাধিক আবেদন জমা পড়েছে আদালতে। আবেদনকারীদের আইনজীবী এবং সরকারি কৌঁসুলির মধ্যে বিষয়টি নিয়ে তুমুল বাগবিতণ্ডাও হয়। আবেদনকারীদের আইনজীবী নরেন্দ্র হুডা সম্পূর্ণ ফলাফল প্রকাশের আর্জি জানান। এর পাল্টা সলিসিটর জেনারেল জানান, সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়, কারণ তা পড়ুয়াদের ব্যক্তিগত সম্পত্তি।

এর পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, পরীক্ষা কেন্দ্র ধরে ধরে রেল নম্বর পাল্টে রেজাল্ট প্রকাশে আপত্তি কোথায়? দুই পক্ষের সওয়াল-জবাব শুনে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেজাল্ট প্রকাশেরই নির্দেশ দেয় আদালত। প্রধান বিচারপতি বলেন, "পাটনা এবং হাজারিবাগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুধুমাত্র সেখানকার পরীক্ষাকেন্দ্রগুলিতেই ফাঁস হওয়ার প্রশ্নপত্র পৌঁছয়, নাকি দেশের অন্যত্রও ছড়িয়ে পড়ে, তা নিশ্চিত ভাবে জানা দরকার। পড়ুয়াদের হাত-পা বাঁধা, কারণ তাঁরা রেজাল্ট জানেন না। পড়ুয়াদের পরিচয় আড়ালে রাখা হোক। কিন্তু পরীক্ষাকেন্দ্র অনুযায়ী কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হয়েছে, তা দেখা দরকার।" সোমবার ফের মামলার শুনানি রয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget