এক্সপ্লোর

নেহরু, অযোধ্যা বিতর্ক, ভূমিসংস্কার বাদ পড়ল অসমের দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে

এছাড়া ভারত ও ঠাণ্ডা যুদ্ধ, অর্থনীতি ও আদর্শে মার্কিন প্রভাব ও নানা চ্যালেঞ্জ, মাও জে দংয়ের পর চিনা অর্থনীতির উত্থান, দক্ষিণ এশিয়ার অশান্তি ও শান্তি প্রচেষ্টা, নিরস্ত্রীকরণ সংক্রান্ত তথ্য, উদারীকরণের ফল, উদারীকরণ বিরোধী আন্দোলন- এ সবও বাদ পড়েছে।

গুয়াহাটি: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেওয়া যাবতীয় নীতি, দিল্লির শিখ বিরোধী দাঙ্গা, নারী সশক্তিকরণ, সংখ্যালঘু অধিকারের মত বেশ কিছু বিষয় বাদ পড়েছে অসমের দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে। রাজ্যের শিক্ষা দফতরের এক আধিকারিক দাবি করেছেন, করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ওপর থেকে পড়াশোনার চাপ কমাতে এই সিদ্ধান্ত। অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল ২০২০-২১ শিক্ষাবর্ষের সিলেবাস থেকে বাদ দিয়েছে এই বিষয়গুলি। কাউন্সিলের সচিব মনোরঞ্জন কাকাতি জানিয়েছেন, সিলেবাস ৩০ শতাংশ কমানো হয়েছে, এর মূল কারণ হল, ২০২০-২১ সেশনের পড়ুয়াদের ওপর থেকে পড়ার চাপ কমানো। রাষ্ট্রবিজ্ঞানে বাদ পড়েছে দেশ গঠনে নেহরুর দৃষ্টিভঙ্গি, তাঁর বিদেশনীতি, তাঁর রাজনৈতিক উত্তরসূরী, ইন্দিরা গাঁধীর গরিবি হঠাও ও দেশের প্রথম তিন সাধারণ নির্বাচন সংক্রান্ত প্রসঙ্গ। বাদ পড়েছে মণ্ডল কমিশন রিপোর্ট, পঞ্জাব সঙ্কট ও চুরাশির শিখ বিরোধী দাঙ্গা, অযোধ্যা বিতর্ক। বাদ পড়েছে গুজরাত দাঙ্গা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করার প্রসঙ্গও। এছাড়া ভারত ও ঠাণ্ডা যুদ্ধ, অর্থনীতি ও আদর্শে মার্কিন প্রভাব ও নানা চ্যালেঞ্জ, মাও জে দংয়ের পর চিনা অর্থনীতির উত্থান, দক্ষিণ এশিয়ার অশান্তি ও শান্তি প্রচেষ্টা, নিরস্ত্রীকরণ সংক্রান্ত তথ্য, উদারীকরণের ফল, উদারীকরণ বিরোধী আন্দোলন- এ সবও বাদ পড়েছে। ১৯৮৬-র জাতীয় শিক্ষানীতি, নারী সশক্তিকরণের চ্যাপটারও বাদ দেওয়া হয়েছে দ্বাদশের এডুকেশন পেপার থেকে। মনোরঞ্জন কাকাতি বলেছেন, বরাক উপত্যকা সহ অসমের কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সিলেবাস কমানোর ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছে। সোশিওলজিতে বাদ পড়েছে সমানাধিকারের জন্য নারী সংগ্রাম, সংখ্যালঘু অধিকার, দেশ গঠন, পঞ্চায়েতি রাজ ও ভূমি সংস্কার, আদিবাসী আন্দোলনের প্রসঙ্গ। ইতিহাসে মুঘল দরবার, মুঘল দরবারে জেসুইটদের আগমন, কৃষক, জমিদারদের পরিস্থিতি, মত পার্থক্য, সংঘর্ষ ও ধর্মীয় ঐতিহ্যের প্রেক্ষিতে ইতিহাসের পুনর্গঠনের প্রসঙ্গ থাকছে না। ২০১৮-য় চালু হয়েছিল স্বদেশ অধ্যয়ন। সেখান থেকে ধর্মীয় ও ভাষাগত জনসংখ্যার পরিবর্তন, অসমে জনসংখ্যা বিস্ফোরণ, বিদেশি অনুপ্রবেশ প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Brigade Live: পাখির চোখ পশ্চিমবঙ্গ, আজ নরেন্দ্র মোদির ব্রিগেড, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মঞ্চ
পাখির চোখ পশ্চিমবঙ্গ, আজ নরেন্দ্র মোদির ব্রিগেড, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মঞ্চ
PM Modi Rally : রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ
PM Modi Rally : রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ
PM Modi Rally : প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে শহরজুড়ে 'গো ব্যাক মোদি' লেখা হোর্ডিং ! নেপথ্যে কারা ?
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে শহরজুড়ে 'গো ব্যাক মোদি' লেখা হোর্ডিং ! নেপথ্যে কারা ?
Suvendu Adhikari: 'বশ্যতা বিরোধের সংগ্রাম ভুলিনি' মোদির বাংলায় আসার দিনই নন্দীগ্রাম দিবস নিয়ে পোস্ট শুভেন্দুর
'বশ্যতা বিরোধের সংগ্রাম ভুলিনি' মোদির বাংলায় আসার দিনই নন্দীগ্রাম দিবস নিয়ে পোস্ট শুভেন্দুর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget