এক্সপ্লোর

Nepal Aircraft Crash: আগুন ধরতেই দম আটকে দগ্ধ হয়ে প্রাণ হারায় ৭২ যাত্রী! নেপালে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

Nepal Plane Crash: পোখরাগামী বিমানটির অবতরণের মাত্র ১০ সেকেন্ড বাকি ছিল। ঠিক তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত গতিতে নীচের দিকে নামতে শুরু করে বিমান।

নয়া দিল্লি: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৫ ভারতীয়-সহ ৪০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কাঠমাণ্ডু থেকে পোখরা যাওয়ার পথে বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। ক্রু মেম্বার সহ সমস্ত যাত্রীদেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পোখরাগামী বিমানটির অবতরণের মাত্র ১০ সেকেন্ড বাকি ছিল। ঠিক তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত গতিতে নীচের দিকে নামতে শুরু করে বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা বিমানে। রবিবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল নেপালে। ইতিমধ্যেই ৫ ভারতীয়-সহ ৪০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 

এদিন সকাল ১০টা ৩২ মিনিটে  কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল ইয়েতি এয়ারলাইন্সের 9N ANC ATR72 বিমান। টেক অফের ২০ মিনিট পরই, ৭২ আসনের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। পোখরা বিমানবন্দরে নামার মাত্র ১০ সেকেন্ড আগে, দেড় কিলোমিটার দূরে সেতি নদীর কাছে বিমানটি ভেঙে পড়ে। সেইসময় বিমানটি ৩২ হাজার ফুট ওপরে উড়ছিল। 

বিমানবন্দর সূত্রে খবর, পাইলট ATC-র সিগনাল পাওয়ার পর, বিমানটি আচমকা দ্রুত গতিতে নীচে নেমে আসে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। ২ শিশু ছাড়াও বিদেশি ছিলেন ১৫ জন। সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত ৫ ভারতীয় হলেন সঞ্জয় জয়সওয়াল,  সোনু জয়সওয়াল, অনিলকুমার রাজভড়, অভিষেক কুশওয়াহা ও বিশাল শর্মা। ৫ ভারতীয় ছাড়াও বিমানে ছিলেন ৫৩ জন নেপালি এবং ৪ জন রুশ নাগরিক। দক্ষিণ কোরিয়ার ২ জন, আর্জেন্তিনাা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের ১ জন করে নাগরিক। 

আরও পড়ুন, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সিগনাল পেয়েই দ্রুত নেমে আসে বিমান, দুর্ঘটনার পর উঠে আসছে তথ্য

দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পোখরা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। নেপালের ভারতীয় দূতাবাস হেল্প লাইন নম্বর চালু করেছে। কাঠমাণ্ডুর হেল্প লাইন নম্বর হল 977-9851107021 এবং পোখরার হেল্প লাইন নম্বর 977-9856037699। 

নেপালের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে জীবিত অবস্থায় ২ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নেপাল প্রশাসনসূত্রে খবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? জানতে ৫ সদস্যের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে নেপাল সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget