এক্সপ্লোর

Nepal Unrest : নৈরাজ্যের নেপালে দিকে দিকে জেল ভাঙার চেষ্টা! পলাতক শয়ে শয়ে বন্দি, চলল গুলি, মৃত্যু

সূত্রের খবর, সারা দেশ জুড়ে কমপক্ষে সাতটি  কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গিয়েছে।   জেল পালানো অপরাধীদের আসল  সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

নেপালে গণবিদ্রোহের আগুন থেকে প্রতিবাদীদের তাণ্ডব। নেপাল জুড়ে এখন যেন অরাজকতা। নেপালের প্রধানমন্ত্রী ওলি-র পদত্যাগের পরেও থামছে না হিংসা! কাঠমাণ্ডুতে ফের রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে বুধের সকাল থেকেই। সারাদেশ জুড়ে জ্বলছে আগুন। পুড়ে খাক হচ্ছে রাষ্ট্রের সম্পদ। দেশের ঐতিহ্য। এ যেন এক ধ্বংসের খেলা। সেনা দায়িত্ব নেওয়ার পরও পরিস্থিতি অনেকটাই এখনও হাতের বাইরে। বুধবার  বিকেল ৫ পর্যন্ত কার্ফু জারি রয়েছে। রাতে শিথিল হতে পারে কার্ফু, জানিয়েছে  সেনা । 

সারা দেশ জুড়ে অশান্তির ছবি। নিয়মভাঙার খেলা। সেনার হাতে ক্ষমতা আসার পরও দিকে দিকে জেল ভাঙার চেষ্টা করল প্রতিবাদীরা। ইয়ন সূত্রে খবর, দেশের বিভিন্ন কারাগার থেকে শত শত বন্দি পালিয়ে গেছে বলে জানা গেছে। সূত্রের খবর, সারা দেশ জুড়ে কমপক্ষে সাতটি  কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গিয়েছে।   জেল পালানো অপরাধীদের আসল  সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। বুধবার (১০ সেপ্টেম্বর) দেশজুড়ে অস্থিরতা প্রশমনের চেষ্টা করতে শক্ত হাতে হাল ধরেছে সেনা।  দেশব্যাপী কার্ফু অব্যাহত রাখা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে একের পর এক সরকারি ভবন। 

জানা গিয়েছে, দিল্লি বাজার জেল ভেঙে পালানোর চেষ্টা করেছে কয়েদিরা। রাতে জলেশ্বরে জেল ভেঙে উধাও হয়ে গিয়েছে ৯০০ জন  কয়েদি। নৌবাস্তার বাঁকে জেলখানায়  বেঁধে যায়  ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি বাগে আনতে সেখানে গুলি চালায় পুলিশ।  ৫ বন্দির মৃত্যু হয়েছে বলেও খবর পুলিশ সূত্র মারফত। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন বন্দি।  সংঘর্ষের মধ্যেই সেই জেল থেকে পালিয়ে গিয়ছে ২০০-র বেশি বন্দি । জানা গিয়েছে, এর মধ্যে ১৪৯ জন সাজাপ্রাপ্ত আসামি ও ৭৬ জন বিচারাধীন বন্দি। বাঁকে জেলখানায় রাখা হয় নাবালকদেরও, তাঁরাও অনেকে পলাতক বলে খবর পাওয়া গিয়েছে। এখন নেপালি সেনাবাহিনীর ঘেরাটোপে বাঁকে জেলখানা। 

অন্যদিকে . নেপালের রক্সৌল সীমান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রক্সৌল সীমান্তের ওপারে বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা হয়েছে। গুলি করে বীরগঞ্জে জেল ভাঙা আটকায় নেপাল সেনা । গুলিবিদ্ধ হয় ৩ বন্দি। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে । 

আজতকের প্রতিবেদন অনুসারে, জলেশ্বর কারাগারে ৫৭৭ জন বন্দির মধ্যে ৫৭৬ জন পালিয়ে গিয়েছে। অন্যান্য প্রকাশনা জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা ৯০০ এর কাছাকাছি। অপরাধীদের খুঁজে বের করে পুনরায় গ্রেফরের জন্য তৎপর হয়েছে সেনা। 

সেরা শিরোনাম

Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের
ধর্মান্তরিত হলেই মিলবে না সংরক্ষণের সুবিধা! পিছিয়ে পড়া শ্রেণির কোটা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
ধর্মান্তরিত হলেই মিলবে না সংরক্ষণের সুবিধা! পিছিয়ে পড়া শ্রেণির কোটা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget