এক্সপ্লোর

Nepal Currency Note: নেপালের নোটে ভারতের এলাকা 'দখল'! প্রতিবেশী দেশের কাণ্ডে জোর বিতর্ক

Nepal Note Dispute: বৃহস্পতিবার নেপালের তরফে ১০০ নেপালি টাকার নতুন নোট প্রকাশ করা হয়েছে। নোটের উপরে রয়েছে নেপালের মানচিত্র।

নয়া দিল্লি: ফের বিতর্কে নেপাল। ভারতের উত্তরাখণ্ডের একটি অংশকে নিজেদের বলে দাবি করে সেই জায়গার ছবি সহ নতুন নোট ছাপাল নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক। নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃহস্পতিবার নতুন ১০০ টাকার নোট প্রকাশ করেছে, আর তা ঘিরেই তোলপাড়। তবে তারা বছর পাঁচেক আগে থেকে ভারতের ওই জায়গাটিকে নিজেদের বলে দাবি করে আসছিল। তখন নতুন মানচিত্রও প্রকাশ করেছিল। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। ফের সেই মানচিত্রের ছবি সহ নতুন নোট ছাপানোয় বিতর্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার নেপালের তরফে ১০০ নেপালি টাকার নতুন নোট প্রকাশ করা হয়েছে। নোটের উপরে রয়েছে নেপালের মানচিত্র। আর অবাক করা ঘটনা, সেখানেই ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, কেপি শর্মা ওলির সরকারের আমলে ২০২০ সালে নেপালের ওই মানচিত্রটি তৈরি হয়েছিল। নেপালের পার্লামেন্টও তাতে সায় দিয়েছিল। তার পরে গত বছরের মে মাসে নোটেও সেই বিতর্কিত মানচিত্র ছাপানো হয়েছিল।

ভারত সেই সময় নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। সংশোধিত মানচিত্রকে "একতরফা পদক্ষেপ" বলে অভিহিত করেছিল এবং কাঠমান্ডুকে সতর্ক করে দিয়েছিল যে আঞ্চলিক দাবির এই "কৃত্রিম সম্প্রসারণ" ভারতের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ সঞ্জীব শ্রীবাস্তব বলেছেন যে ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে, যদি এটি নিয়ে কোনও প্রশ্ন উত্থাপিত হয়, তবে ভারত কখনই তা সহ্য করবে না। তিনি বলেন, ভারত নেপাল সরকারকে স্পষ্টভাবে বলেছে যে নেপালের উচিত এমন কোনও পদক্ষেপ এবং প্রবণতা এড়ানো যা অপ্রয়োজনীয়ভাবে ভারত ও নেপালের সম্পর্কের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি করতে পারে।                         

সম্প্রতি নেপালে ওলি সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই অন্তর্বর্তী সরকারও ওলি সরকারের সময়কার মানচিত্র বিতর্ক জিইয়ে রাখল। বৃহস্পতিবার যে নতুন ছাপানো হয়েছে তাতে সই রয়েছে নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর।                                

এবিষয়ে নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের এক মুখপাত্রের দাবি, ১০০ নেপালি টাকার নোটে আগে থেকেই মানচিত্রটি রয়েছে। ১০০ নেপালি টাকার বাদে অন্য নোটগুলিতে যে তা নেই, সেটা উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Samay Raina: India's Got Latent নিয়ে আদালতে বড় স্বস্তি সময় রায়নার, সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
India's Got Latent নিয়ে আদালতে বড় স্বস্তি সময় রায়নার, সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget