এক্সপ্লোর

New Garib Rath Express : কলকাতা-আগরতলা রুটে শুরুর পথে নতুন গরিব রথ এক্সপ্রেস, কবে থেকে যাত্রা ?

Indian Railway: নতুন গরিব রথ এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রেলমন্ত্রী ও রেলের আধিকারিকরা

হাওড়া : আসতে চলেছে নতুন গরিব রথ এক্সপ্রেস। ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের কলকাতা রুটের মধ্যে চলবে নতুন এই ট্রেন। আগামী মাস অর্থাৎ, জুলাইয়ে চালু হতে চলেছে নতুন এই পরিষেবা। সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষ যাতে সহজে ও আরামে যাতায়াত করতে পারেন তার জন্য এই উদ্যোগ নিতে চলেছে ভারতীয় রেল। 

সম্পূর্ণ বাতানুকূল এই ট্রেনটিতে থাকবে আধুনিক সব ব্যবস্থা। পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হচ্ছে। এমনকী সিট নিয়ে যাতে যাত্রীদের মধ্যে কোনও অভিযোগ না থাকে সেই খেয়ালও রাখা হচ্ছে। তবে, যাত্রীদের পকেটের কথা চিন্তাভাবনা করেই সব ব্যবস্থা করা হবে। 

সপ্তাহে তিন বার যাতায়াত করবে এই ট্রেন। ১৮ থেকে ২০ ঘণ্টার যাত্রাপথ। শিলচর, লামডিং, গুয়াহাটি, মালদা টাউনের মতো স্টেশনে থামবে ট্রেনটি। উত্তরপূর্বের সঙ্গে পশ্চিমবঙ্গে আর্থিক যোগাযোগ ব্যবস্থা ও মসৃণ যাতায়াতের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন গরিব রথ এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রেলমন্ত্রী ও রেলের আধিকারিকদের। এই পরিস্থিতিতে যাত্রীরা কম খরচে নির্ভরযোগ্য, নিরাপদ যাতায়াতের মুখাপেক্ষী। 

করমণ্ডল-বিভীষিকা কাঞ্চনজঙ্ঘায়!

সম্প্রতি তৃতীয়বারের জন্য় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। দ্বিতীয়বারের জন্য় রেলমন্ত্রী পদে বসেছেন প্রাক্তন IAS অফিসার অশ্বিনী বৈষ্ণব...! আর এরই মধ্য়ে ফের আরেকটা রেল দুর্ঘটনা। ফের প্রাণহানি। ফের বিরোধীদের প্রশ্নের মুখে মোদি সরকার। ফের প্রশ্নের মুখে রেলমন্ত্রী।

রেলের কাউন্টার থেকে টিকিট কাটলেই, তাতে বড় বড় করে লেখা থাকে - HAPPY JOURNEY। কিন্তু, সেই রেলযাত্রাই ফের কেড়েছে ১০টা প্রাণ। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কার অভিঘাতে একেবারে পিছনে থাকা গার্ডের কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। আর তাই প্রশ্ন উঠছে, বছর খানেক আগের বালেশ্বরের দুর্ঘটনা থেকে কি কোনও শিক্ষাই নেয়নি রেল? যদি নিত তাহলে কি ফের প্রাণহানি আটকাতে পারত না?

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় রেলের ইন্টারলকিং সিস্টেম নিয়ে প্রশ্ন ওঠে। আর কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে অটো সিগন্যালে ত্রুটি কথা সামনে আসছে। দুটি ট্রেন দুর্ঘটনাতেই মানুষের ভুলের দিকে দায় ঠেলতে দেখা গেছে রেলকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget