এক্সপ্লোর

New IT Rules : ফেসবুকের ভার্চুয়াল উপস্থিতির অনুরোধ ফেরাল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের অনুরোধ ফেরাল তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সংস্থার কোভিড-বিধি মেনে সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মিটিংয়ের কথা বলেছিল ফেসবুক। কিন্তু কমিটি সেই আবেদনে সম্মতি দেয়নি।

নয়া দিল্লি : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের অনুরোধ ফেরাল তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সংস্থার কোভিড-বিধি মেনে সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মিটিংয়ের কথা বলেছিল ফেসবুক। কিন্তু কংগ্রেস সাংসদ শশী তারুরু নেতৃত্বাধীন কমিটি সেই আবেদনে সম্মতি জানায়নি। এমনকী ফেসবুকের তরফে যেসব আধিকারিক মিটিংয়ে যোগ দিতে আসবেন, তাঁদের টিকাকরণের প্রস্তাবও দেওয়া হয় কমিটির তরফে। সংশ্লিষ্ট মিটিংয়ের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

এর পাশাপাশি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া ও ইউটিউব, গুগলের মতো ওয়েব প্ল্যাটফর্মের প্রতিনিধিদেরও প্ল্যানেলের সামনে সশরীরে উপস্থিত থাকতে হবে। 

কমিটিকে ফেসবুকের তরফে জানানো হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে কোনও বৈঠকে আধিকারিকদের সশরীরে উপস্থিত থাকা যাবে না বলে সংস্থার তরফে নির্দেশিকা রয়েছে। তাই কোনও আধিকারিকের পক্ষে সশরীরে উপস্থিত থাকা সম্ভব নয়। তাই তাঁরা অনলাইনে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন বলে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর। 

ফেসবুকের এই উত্তরের পর কড়া অবস্থান নিয়েছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। কমিটির প্রত্যেক সদস্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অনলাইনে কোনও মিটিং করা যাবে না। ফেসবুকের আধিকারিকদের সশরীরে উপস্থিত থাকতে হবে। শুধু তাই নয়, ANI সূত্রে খবর, ফেসবুকের উত্তরের প্রেক্ষিতে এখন কমিটির চেয়ারম্যান ফেসবুকের সেইসব অফিসারের নাম চাইছেন যাঁরা মিটিংয়ে আসবেন। চেয়ারম্যান বলেছেন, ওইসব অফিসারকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে কমিটির তরফে। এছাড়া কমিটির সামনে আসার জন্য অনেক সময়ও দেওয়া হবে। এনিয়ে ফেসবুকের তরফে কোনও অফিসার মন্তব্য করতে চাননি।

গত শুক্রবার, একই ইস্যুতে ট্যুইটারের প্রতিনিধিদেরও ডেকে পাঠানো হয়েছিল। তাদের দুই অফিসার সশরীরে কমিটির সামনে উপস্থিত হয়। উল্লেখ্য, একাধিক সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম দেশের বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে, কিন্তু সরকারের তরফে যে নিয়ম তৈরি করা হয়েছে তা লঙ্ঘন করা হচ্ছে। এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে কমিটি। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে চিন্তিত কমিটি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
Paper Leak: সরকারি চাকরি পেয়েই ব্রেকআপ! প্রশ্নফাঁসের কথা জানিয়ে দিল যুবক, গ্রেফতার প্রেমিকা ও তাঁর বাবা, পরীক্ষাই বাতিল করল সরকার
সরকারি চাকরি পেয়েই ব্রেকআপ! প্রশ্নফাঁসের কথা জানিয়ে দিল যুবক, গ্রেফতার প্রেমিকা ও তাঁর বাবা, পরীক্ষাই বাতিল করল সরকার
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব

ভিডিও

Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী | ABP ANANDA LIVE
Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে ফের প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Humayun Kabir News | প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীরের গাড়ি ঘিরে বিক্ষোভ
Samik Bhattacharya | পুজোয় অশান্তি হলে জিরো টলারেন্স, কড়া হুঁশিয়ারি শমীকের | ABP ANANDA LIVE
Samik Bhattacharya News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Embed widget